রপ্তানি করে পাটকে আরও উচ্চতায় নিতে হবে। বিভিন্ন দেশে দূতাবাসের মাধ্যমে পাটজাতসহ দেশীয় পণ্য প্রদর্শনের ব্যবস্থা হচ্ছে। বাজার প্রবেশাধিকারে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক চুক্তি নিয়ে কাজ করা হচ্ছে। পাটকে এগিয়ে নিতে অ্যাসোসিয়েশনকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
আজ সোমবার রাজধানীর মতিঝিলে আদমজী কোর্ট বিল্ডিংয়ে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের (বিজেএমসি) পক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এসব কথা বলেন।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, পাট খাতে কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে। উন্নত জাতের পাটের জন্য গবেষণা দরকার। এ শিল্পের কারিগরদের শিল্পী করে স্বীকৃত করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনাতে তৈরি পোশাকের ন্যায় পাট, চামড়া শিল্পে সকল সুবিধা দিতে কাজ করছে সরকার।
বিজেএমএ-এর চেয়ারম্যান মো. আবুল হোসেন স্বাগত বক্তব্যে পাট নিয়ে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন এফবিসিসিআই এর প্রেসিডেন্ট মাহবুবুল আলম এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। এছাড়াও বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের মহাসচিব আব্দুল বারিক খানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সোনার দাম কমানো হলেও পরিবর্তন রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকায় কেনাবেচা হচ্ছে।
৪ ঘণ্টা আগে
দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১৩ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
১৪ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
১৭ ঘণ্টা আগে