দীর্ঘ একযুগ পর আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন বাংলাদেশের (রিহ্যাব) দায়িত্ব নিয়েছে নতুন কমিটি। আজ শনিবার (৯ মার্চ) রাজধানীর এক হোটেলে রিহ্যাব প্রশাসক (বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব) জান্নাতুল ফেরদৌসের কাছ থেকে দায়িত্ব বুঝে নেয় ২০২৪-২৬ মেয়াদে পরিচালনা পর্ষদের নির্বাচিত কমিটি।
গত ২৭ ফেব্রুয়ারি রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে রিহ্যাবের পরিচালক নির্বাচন হয়। ২৯ ফেব্রুয়ারি পরিচালকদের ভোটে জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান সভাপতি হন।
ব্রিক ওয়ার্কস লিমিটেডের চেয়ারম্যান লিয়াকত আলী ভূঁইয়া জ্যেষ্ঠ সহসভাপতি, হাভেলি প্রপার্টি ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক লায়ন এম এ আউয়াল প্রথম সহ-সভাপতি, আক্তার প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আক্তার বিশ্বাস দ্বিতীয় সহসভাপতি, বেসিক বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুল লতিফ তৃতীয় সহসভাপতি এবং আরমা রিয়েল এস্টেটের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সহসভাপতি (অর্থ) পদে এবং চট্টগ্রাম থেকে সহ-সভাপতি পদে নির্বাচিত হন আর এফ বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে জান্নাতুল ফেরদৌস বলেন, এখন যেভাবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর হয়েছে, ভবিষ্যতেও রিহ্যাবের নতুন কমিটি তা অব্যাহত রাখবে বলে বিশ্বাস করি।
রিহ্যাব সভাপতি মো. ওয়াহিদুজ্জামান অনুষ্ঠানে বলেন, সদস্যরা ভালবেসে এবং অনেক প্রত্যাশা নিয়ে নতুন পরিচালকদের ভোট দিয়ে বিজয়ী করেছেন। ভোটের মাধ্যমে সদস্যরা নতুন কমিটিকে যে দায়িত্ব দিয়েছেন, তা সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। রিহ্যাবের ভাবমূর্তি রক্ষায় ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সদা অবিচল থাকার চেষ্টা করা হবে।
লিয়াকত আলী ভূঁইয়া বলেন, নির্বাচনে পরাজিত সদস্যরা নতুন পরিচালকদের স্বাগত জানিয়েছেন। অতএব নতুন কমিটির দায়িত্ব অনেক বেড়ে গেছে। পুরো পরিচালনা বোর্ডকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে আবাসন ব্যবসায়ীদের স্বার্থে।
এমএ আউয়াল বলেন, রিহ্যাবে যেসব সমস্যা রয়েছে, সেগুলো সমাধান করা হবে। আবাসন ব্যবসায় অনেক সমস্যা আছে। সরকারের সহযোগিতায় সেগুলোর সুরাহা করা হবে।
আক্তার বিশ্বাস বলেন, যেসব অপূর্ণতা আছে, তা পূরণ করা হবে। সেজন্য সরকার ও সদস্যদের সহায়তা প্রয়োজন। সদস্যদের ব্যবসাসংক্রান্ত দাবি ও শর্তগুলো রয়েছে, তা আদায়ে সর্বাত্মক চেষ্টা করা হবে।
সহ-সভাপতি আব্দুল লতিফ বলেন, রিহ্যাব যে গাম্ভীর্যপূর্ণ ভাবমূর্তি হারিয়েছে, তা পুনরায় ফিরিয়ে আনা হবে। দীর্ঘদিন জিম্মি হয়ে থাকা রিহ্যাবের ট্রেনে চড়েছে নতুন কমিটি। গতি বাড়িয়ে এ ট্রেনকে চালাতে হবে।
সহসভাপতি (অর্থ) আব্দুর রাজ্জাক বলেন, সদস্যদের অধিকার রক্ষা করতে পারলে এ কমিটির মূল লক্ষ্য বাস্তবায়ন হবে।

এক বছরের ব্যবধানে দেশের বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম সাত মাসে এই ঘাটতি ছিল ১১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। চলতি ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮০ বিলিয়ন ডলারে। অর্থাৎ এক বছরে ঘাটতি বেড়েছে ২ দশমিক শূন্য ৫ বিলিয়ন ডলার, যা প্রায় ১৭ দশমিক ৪৩ শতাংশ।
৯ ঘণ্টা আগে
ক্রেডিট কার্ডের ঋণসীমা প্রায় দ্বিগুণ করে সর্বোচ্চ ৪০ লাখ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এ ধরনের ঋণের সর্বোচ্চ সুদের হার নির্ধারণ করা হয়েছে ২৫ শতাংশ। আগে গ্রাহকেরা ক্রেডিট কার্ডের মাধ্যমে জামানত ছাড়া সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং জামানতের বিপরীতে সর্বোচ্চ ২৫ লাখ টাকা ঋণ সুবিধা পেতেন।
১০ ঘণ্টা আগে
ইরান যুদ্ধকে ঘিরে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় টানা ১০ দিন জ্বালানি তেল সরবরাহে রেশনিং চালুর পর তা প্রত্যাহার করেছে সরকার। তবে রেশনিং তুলে নেওয়ার পরও ঢাকার বিভিন্ন স্থানে জ্বালানিস্বল্পতা ও সরবরাহ সংকটের অভিযোগ পাওয়া গেছে।
১৫ ঘণ্টা আগে
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সারা দেশের দোকান এবং বিপণিবিতানগুলোয় আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার দোকান মালিক সমিতি ও অন্য ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে কয়েকটি নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
১৬ ঘণ্টা আগে