আসন্ন ঈদকে কেন্দ্র করে ঝুঁকি এড়াতে ডিজিটাল লেনদেন ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। গত তিন দিনেই এটিএম, পিওএস, ইন্টারনেট ব্যাংকিং এবং বাংলা কিউআর ব্যবহার করে ২ হাজার ৭১৮ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত ২৮ থেকে ৩০ মার্চ পর্যন্ত এটিএম কার্ডের মাধ্যমে ৭ লাখ ৫২ হাজার ৫৭২টি লেনদেন হয়েছে। লেনদেনের পরিমাণ ছিল ৬৬২ কোটি ১২ লাখ ১১ হাজার ১২৪ টাকা। একই সময়ে পিওএস মেশিনে ১ লাখ ৭১ হাজার ১৩৪টি লেনদেন হয়। এসব লেনদেনে অর্থের পরিমাণ ছিল ৬৫ কোটি ১৩ লাখ ৬১ হাজার ৯৪৯ টাকা। এ সময় ইন্টারনেট ব্যাংকিংয়ের আওতায় ৪ লাখ ২৭১টি লেনদেন হয়। লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৯৭৭ কোটি ৬৮ লাখ ৯২ হাজার ২০১ টাকা। এ ছাড়া বাংলা কিউআরের ৩৩ হাজার ৫১২টি লেনদেন হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর ফ্যাশন হাউসগুলোতে ডিজিটাল পেমেন্টের সুযোগ রয়েছে অনেক দিন ধরেই। ঈদের বাজারে এসে ক্রেতাদের একটি বড় অংশ নগদ টাকার বদলে দাম চুকাচ্ছেন কার্ডে বা এমএফএসের মাধ্যমে। আর ফ্যাশন হাউসগুলোর আউটলেটগুলোতে ঈদের সময় মোট লেনদেনের ৫০ থেকে ৭০ শতাংশই হয়েছে ডিজিটাল লেনদেন।
নিয়মিত ক্রেডিট কার্ডে কেনাকাটা করছেন মতিঝিল এলাকার ব্যাংক কর্মকর্তা জাকির মিয়া। ঈদ উপলক্ষে কর্ণফুলী শপিং মলে কেনাকাটা করতে এসেছেন। তিনি জানান, ‘জামা-জুতাসহ অন্যান্য পণ্য কেনার ক্ষেত্রে নগদ টাকার চেয়ে কার্ডে পে করাই সুবিধাজনক। আবার ডিজিটাল পেমেন্টে কিছু না কিছু অফার থাকে। সে কারণে সুপার শপগুলোতে কেনাকাটার ক্ষেত্রেও আমি নিয়মিত বিভিন্ন ডিজিটাল পেমেন্টের সাহায্য নিই। এখন চায়ের দোকান ও কাঁচাবাজারেই নগদ টাকার লেনদেন বেশি।’
ডিজিটাল লেনদেনের সার্বিক অগ্রগতির পরিসংখ্যান পর্যালোচনায় জানা যায়, ব্যক্তিপর্যায়ে ডিজিটাল পরিশোধের সবচেয়ে বড় মাধ্যম এখন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস)। গত জানুয়ারি মাসে এ মাধ্যমে ১ লাখ ২৯ হাজার ৪৪৫ কোটি টাকা লেনদেন হয়েছে। বর্তমানে ২১ কোটি ৯১ লাখের বেশি এমএফএস হিসাব রয়েছে।

বিশ্ব অর্থনীতিতে যেখানে প্রতিযোগিতার মূল ভিত্তি হয়ে উঠেছে উদ্ভাবন, প্রযুক্তি ও উচ্চ মূল্য সংযোজন; সেখানে বাংলাদেশ যেন হাঁটছে উল্টো স্রোতে। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকার ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে।
৫ ঘণ্টা আগে
বিশ্বের শীর্ষস্থানীয় এবং বাংলাদেশের একমাত্র বহুজাতিক টাইলস ও স্যানিটারিওয়্যার ব্র্যান্ড আরএকে সিরামিকস আজ আনুষ্ঠানিকভাবে খুলনার সোনাডাঙ্গার এম. এ. বারী রোডের ১৪২ নম্বর প্লটে তাদের ব্র্যান্ড-নিউ ফ্যাক্টরি আউটলেটের শুভ উদ্বোধন করেছে...
৮ ঘণ্টা আগে
দেশের শীর্ষস্থানীয় বিমাপ্রতিষ্ঠান প্রগতি ইনস্যুরেন্স পিএলসির ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসাইন সভায় সভাপতিত্ব করেন
১২ ঘণ্টা আগে
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (খাঁটি সোনা) মূল্য হ্রাস পাওয়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা...
২০ ঘণ্টা আগে