Ajker Patrika

তেলের দাম এক লাফে ১০ শতাংশ বৃদ্ধি, ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ানোর আশঙ্কা

আজকের পত্রিকা ডেস্ক­
তেলের দাম এক লাফে ১০ শতাংশ বৃদ্ধি, ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ানোর আশঙ্কা
ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। আজ রোববার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ৮০ ডলারে পৌঁছেছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে তেলের দাম দ্রুত ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে।

বাজার বিশ্লেষকদের মতে, তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে অপরিশোধিত তেল ও এলএনজি সরবরাহ স্থগিত করেছে।

এনার্জি রিসার্চ প্রতিষ্ঠান আইসিআইএসের পরিচালক অজয় পারমার বলেন, সামরিক হামলা তেলের দাম বৃদ্ধিতে ভূমিকা রাখলেও আসল প্রভাব পড়ছে হরমুজ প্রণালি বন্ধ হওয়ার কারণে। সোমবার নিয়মিত লেনদেন শুরু হলে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের কাছাকাছি বা তার ওপরেও চলে যেতে পারে।

রাইস্ট্যাড এনার্জির অর্থনীতিবিদ জর্জ লিওন জানিয়েছেন, সৌদি আরব ও আবুধাবির পাইপলাইন ব্যবহার করে কিছু সরবরাহ সচল রাখার চেষ্টা করা হলেও দৈনিক ৮০ লাখ থেকে ১ কোটি ব্যারেল তেলের ঘাটতি দেখা দিতে পারে। তাঁর মতে, বাজার খোলার সঙ্গে সঙ্গেই দাম ব্যারেলপ্রতি অন্তত ২০ ডলার বেড়ে ৯২ ডলারে ঠেকতে পারে।

এদিকে, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস আগামী এপ্রিল থেকে দৈনিক ২ লাখ ৬ হাজার ব্যারেল বাড়তি তেল উৎপাদনের ঘোষণা দিয়েছে। তবে এই পরিমাণ বিশ্ব চাহিদার মাত্র শূন্য দশমিক ২ শতাংশ হওয়ায় বাজারে এর প্রভাব পড়ার সম্ভাবনা ক্ষীণ।

এদিকে জ্বালানি সংকটের আশঙ্কায় ভারত, চীনসহ এশিয়ার দেশগুলো বিকল্প উৎস খুঁজতে শুরু করেছে। গবেষণা সংস্থা কেপলার জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সরবরাহ নিশ্চিত না হলে ভারত আবারও বড় পরিসরে রাশিয়ার তেলের দিকে ঝুঁকতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজ দপ্তরেই মারা যান খামেনি, কখন মৃত্যু হয়—জানাল ইরান

রাজধানীর চার স্থানে ছড়ানো লাশের টুকরা, খুনি থাকতেন একই ফ্ল্যাটে: পুলিশ

খামেনিকে হত্যা করে ‘বড় ভুল’ করল যুক্তরাষ্ট্র, পরিণতি কী

কলকাতায় টাঙ্গাইলের সাবেক এমপি জোয়াহেরুলের মৃত্যু, লাশ দেশে আসতে পারে আজ

মধ্যপ্রাচ্যে ‘রেড লাইন’ অতিক্রম করা যাবে না, চীনের হুঁশিয়ারি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত