প্রস্তাবিত বাজেটে বৈদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের জন্য কিছু সুপারিশ থাকলেও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিছু সুবিধা কমানো হয়েছে। এভাবে হঠাৎ করে সুবিধা কমানোর ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থার ঘাটতি তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশীয় বিনিয়োগকারীরা বিনিয়োগ করলেও বিদেশি বিনিয়োগ সুবিধা হঠাৎ কমালে এফডিআই কমতে পারে। তখন বিনিয়োগকারীরা বিকল্প খুঁজবেন। তাঁরা তো যেখানে তুলনামূলক বেশি সুবিধা পাবেন, সেখানে নতুন করে বিনিয়োগ করবেন। তাঁদের বিনিয়োগের মূল্য লক্ষ্য হলো বেশি মুনাফা (রিটার্ন) পাওয়া। উৎপাদন কিংবা নতুন কর্মসংস্থান সৃষ্টি তাঁদের লক্ষ্য নয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে নতুন এফডিআর আনতে সুবিধা সংকোচন না করে বাড়তি সুবিধা দিতে হবে।
গতকাল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে পরিচালনাকারী বিদেশি কোম্পানির শীর্ষ নির্বাহীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই-ফিকি) বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির সভাপতি ও ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার।
এফআইসিসিআইয়ের সভাপতি জাভেদ আখতার বলেন, ব্যক্তিগত উদ্যোগে গঠিত হওয়া ইকোনমিক জোনের ইনভেস্টরদের বেশ কিছু সুবিধার কমিটমেন্ট ছিল, হঠাৎ করেই তা প্রত্যাহার করা হয়েছে। এতে দেশের বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে বিনিয়োগকারীদের মনে প্রশ্ন উঠবে। নতুন করে তাঁরা হয়তো আর বিনিয়োগ করবেন না। আর পাইপলাইনে যেসব বিনিয়োগ আছে, তাঁরাও রিথিঙ্ক করবেন। যার নেতিবাচক প্রভাব পড়বে এফডিআইতে। আর এফডিআই কমলে রিজার্ভ তো বাড়বে না।
এফআইসিসিআইয়ের সাবেক সভাপতি এবং বর্তমান উপদেষ্টা রূপালী হক চৌধুরী প্রতিবেশী দেশগুলোতে এফডিআইয়ের ক্ষেত্রে দেওয়া বিভিন্ন সুবিধার কথা তুলে ধরে বলেন, ‘বিনিয়োগের জন্য বাংলাদেশই একমাত্র গন্তব্য নয়। তাঁরা (বিনিয়োগকারী ও বিদেশি কোম্পানি) অন্যান্য দেশের সুবিধাগুলোর কথাও বিবেচনা করছেন। এসব সুবিধা কমানোর বিষয় তাঁরা জেনে যাবেন। তখন বিনিয়োগ করবেন কি না, তা নিশ্চিত করে বলা যায় না।
প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে প্রাইভেট ইকোনমিক জোনের বিনিয়োগকারীদের বেশ কিছু সুবিধা হঠাৎ করে বাতিল করায় উদ্বেগ প্রকাশ করে রূপালী চৌধুরী বলেন, বিদেশি বিনিয়োগকারীরা কিছু সুবিধার প্রতিশ্রুতির ভিত্তিতে বাংলাদেশে বিনিয়োগ করেছেন। তবে হঠাৎ করে সরকারের ট্যাক্সসহ বিভিন্ন পলিসি (নীতি) পরিবর্তন তাঁদের বিনিয়োগে নিরুৎসাহিত করবে। হঠাৎ করে পলিসি চেঞ্জ হলে রং সিগন্যাল যায়। তাহলে কীভাবে এফডিআই আসবে?
সংগঠনটির উপদেষ্টা ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম বলেন, প্রমিজের (বিনিয়োগকারীদের বেনিফিট) ভিত্তিতে বিনিয়োগ করেছি। হঠাৎ করে পলিসি চেঞ্জ হয়ে গেলে এই বিনিয়োগকারীদের আরেকবার আনা কঠিন হবে।

দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
৮ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
৯ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
১২ ঘণ্টা আগে
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি)-তে চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা। গত ০১ অক্টোবর যোগদান করেন তিনি।
১২ ঘণ্টা আগে