
কোভিড-১৯ মহামারির সময় বিশ্বের সবগুলো দেশই কমবেশি অর্থনৈতিক ধাক্কা খেয়েছে। ব্যতিক্রম ছিল না বাংলাদেশসহ এশিয়ার দেশগুলো। তবে বাংলাদেশ সেই ধাক্কা ভালোভাবেই কাটিয়ে উঠেছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) হিসাব অনুসারে, বর্তমানে বাংলাদেশ এশিয়ার নবম বৃহৎ অর্থনীতির দেশ। এই তালিকায় চীন-ভারতের মতো দেশকে রাখা হলেও জাপানকে রাখা হয়নি।
মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকারের ভিত্তিতে এ হিসাব করা হয়েছে। বাংলাদেশের জিডিপির আকার এখন ৪৫০ দশমিক ৫ বিলিয়ন ডলার বা ৪৫ হাজার ৫০ কোটি ডলার। এটি ২০২৪ সালের হিসাবের ভিত্তিতে করা। জাপানকে এই তালিকায় রাখা হলে বাংলাদেশের অবস্থান অবশ্য একধাপ নিচে নেমে আসবে।
এশীয় উন্নয়ন ব্যাংকের ‘২০২৫ বেসিক স্ট্যাটিস্টিকস’ প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের আগে থাকা দেশগুলো যথাক্রমে—চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম ও ফিলিপাইন। এ ছাড়া, এশিয়ার বাদবাকি দেশগুলোর জিডিপি খুব সামান্যই। পাকিস্তানের তুলনায় বাংলাদেশের জিডিপি বেশ এগিয়ে। এমনকি বাংলাদেশের জিডিপি এশিয়ার অন্যতম উন্নয়নশীল দেশ মালয়েশিয়ার চেয়েও অনেক বেশি।
প্রতিবেদনের তথ্য অনুসারে, ২০২৪ সালে বাংলাদেশে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৭ শতাংশ এবং এটি এশিয়ার শীর্ষ ১০ অর্থনীতির দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি। আবার মাথাপিছু আয়ের দিক থেকে এশিয়ার এই ৯টি দেশের মধ্যে বাংলাদেশ প্রায় তলানির দিকে। কেবল ভারতের চেয়ে আমাদের মাথাপিছু আয় বেশি। ভারতের মাথাপিছু আয় ২ হাজার ৫৪০ ডলার এবং বাংলাদেশের ২ হাজার ৮৮০ ডলার।
দেশের জিডিপি বৃদ্ধি পেলেও এখনো বিপুল পরিমাণ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। এডিবির প্রতিবেদন অনুসারে, বাংলাদেশ সরকার নির্ধারিত দারিদ্র্যসীমার নিচে বসবাস করে দেশের ১৮ দশমিক ৭ শতাংশ। মজার ব্যাপার হলো, এশিয়ার শীর্ষ অর্থনীতির দুই দেশ চীন ও ভারত এই দারিদ্র্যসীমার বিষয়ে কোনো তথ্যই প্রকাশ করেনি।
গার্মেন্টস খাতে বাংলাদেশের নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের জিডিপি বাংলাদেশের চেয়ে সামান্য বেশি, ৪৭৬ দশমিক ৩ বিলিয়ন ডলার। দেশটির মুল্যস্ফীতির হার ৩ দশমিক ৬ শতাংশ এবং দেশটির মাত্র ৩ দশমিক ৪ শতাংশ মানুষ জাতীয় দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। ২০২৪ সালে দেশটির প্রবৃদ্ধির হার ছিল ৭ দশমিক ১, যেখানে বাংলাদেশের প্রবৃদ্ধির হার ছিল ৪ দশমিক ২। কেবল তা-ই নয়, এই শীর্ষ ৯টি দেশের মধ্যে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার সবচেয়ে কম।
এডিপির প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের বাংলাদেশের বৈদেশিক ঋণ ছিল ৭১ দশমিক ১৯৫ বিলিয়ন ডলার, মোট জাতীয় উৎপাদনের (জিএনআই-২০২৩) ১২ দশমিক ৬ শতাংশ।
আরও খবর পড়ুন:

দেশের বাজারে একদিনেই দুই দফা পরিবর্তন হলো সোনার দাম। সকালে দাম কমানোর ঘোষণা দিলেও সন্ধ্যায় নতুন করে মূল্য বৃদ্ধি হয়ে সবচেয়ে ভালো মানের সোনা প্রতি ভরি হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এর আগে সকালে ঘোষিত দরে ২২ ক্যারেট সোনার দাম ছিল ২ লাখ ৪০ হাজার ৩৩৬ টাকা।
৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ববাজারে তেলের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান পরিস্থিতিতে সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপের পরিকল্পনা সম্পর্কে ব্রিফ করতে যাচ্ছে।
৮ মিনিট আগে
বৈশ্বিক জ্বালানি বাজার যেন আবারও অস্থিরতার আগুনে জ্বলতে শুরু করেছে। আজ বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম এক লাফে সর্বোচ্চ ৭ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ বিবেচনা করছে—এমন এক প্রতিবেদনের পর বাজারে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এই পদক্ষেপের উদ্দেশ্য, যুদ্ধ শেষ করার আলো
৬ ঘণ্টা আগে
দেশের বাজারে কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তেজাবি সোনা (পিওর গোল্ড)-এর দাম কমায় এখন থেকে সবচেয়ে ভালো মানের সোনা প্রতি ভরি পাওয়া যাবে ২ লাখ ৪০ হাজার ৩৫০ টাকায়। যা গতকাল ছিল ২ লাখ ৪২ হাজার ৪৪৮ টাকা।
৯ ঘণ্টা আগে