
রমজান উপলক্ষে মাছ দিয়ে তৈরি শিঙাড়া, সমুচা, রোলসহ ইফতার উপযোগী বিভিন্ন খাবার বিক্রি শুরু করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। আজ সোমবার বিকেলে কারওয়ান বাজারে অবস্থিত বিএফডিসি ভবনের মৎস্য বিতানে বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সংস্থাটির চেয়ারম্যান সুরাইয়া আখতার জাহান।
বিএফডিসির তথ্য অনুসারে, রমজান উপলক্ষে মৎস্যজাত ইফতারির পণ্যের প্রদর্শনী ও প্রচলনের জন্য বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন ও সারা ফিশ প্রোডাক্টস লিমিটেড যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে। প্রাথমিক পর্যায়ে মাছের তৈরি ১০ পদের ইফতারি পাওয়া যাবে। সেগুলো হলো ফিশ শিঙাড়া, লইট্টা ফ্রাই, ফিশ পুরি, ফিশ চানাচুর, চিংড়ি ফ্রাই, ফিশ সমুচা, মাছের ছোলা বুট, ফিশ রোল, ফিশ হালিম ও ফিশ টিকিয়া। ২৫০ গ্রামের ১০টি ফিশ শিঙাড়া ১৯৫ টাকা, ২৫০ গ্রামের ১০টি চিংড়ি ফ্রাই ১৯৫ টাকা, ২৫০ গ্রামের ১০টি ফিশ রোল ১৯৫ টাকা, ২৫০ গ্রামের ১০টি সমুচা ১৯৫ টাকা, ২৫০ গ্রামের ১০টি লইট্টা ফ্রাই ১৯৫ টাকা।
কারওয়ান বাজারে অবস্থিত বিএফডিসি ভবনের মৎস্য বিতানে প্রতিদিন বেলা ৩টা থেকে ইফতারের সময় পর্যন্ত মৎস্যজাত ইফতারির পণ্য বিক্রি হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান সুরাইয়া আখতার জাহান বলেন, ‘সুস্থ ও মেধাবী জাতি গঠনে মাছের প্রোটিনের বিকল্প নেই। মাছের প্রোটিন অত্যন্ত নিরাপদ আমিষ। আমরা চাই, মৎস্যজাত পণ্য আরও জনপ্রিয় হোক। পুরো রমজানে দেখব ক্রেতাদের সাড়া কেমন। ফল ভালো পেলে সারা দেশে বড় পরিসরে উদ্যোগ নেব।’
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের যুগ্ম পরিচালক মো. মাসুদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘মানুষের রুচির পরিবর্তনের জন্য পরীক্ষামূলকভাবে মৎস্যজাত ইফতারি বিক্রির কার্যক্রম হাতে নিয়েছি। পোলট্রি যেমন জনপ্রিয়, আমরা চাই মৎস্যজাত পণ্যও এমন জনপ্রিয় হোক। মানুষের খাবারের তালিকায় মৎস্য প্রোটিন (আমিষ) থাকুক।’
এর আগে গত বছরের মার্চ মাসে বিএফডিসি রেডি টু কুক ফিশ বিপণন কার্যক্রম হাতে নিয়েছিল। তখন বলা হয়েছিল, মোট ৪০ প্রজাতির মাছ রেডি টু কুক হিসেবে তিনটি স্থানে স্থায়ীভাবে বিপণন করা হবে।

নতুন অর্থবছরের শুরুতেই বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ধীরগতি দেখা দিয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাইয়ে এডিপির মাত্র শূন্য দশমিক ৬৯ শতাংশ বাস্তবায়িত হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, ১০টি মন্ত্রণালয় ও বিভাগ তাদের বরাদ্দের এক টাকাও খরচ করতে পারেনি।
৩ ঘণ্টা আগে
দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদ্যাপন করেছে। গত শনিবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এ আয়োজনে সারা দেশ থেকে আসা বিজের প্রায় ৫ হাজার কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। ভোরে রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে শুরু...
৭ ঘণ্টা আগে
২৪ আগস্ট সোমবার জনতা ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির (এ্যালকো) সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত থেকে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান।
৮ ঘণ্টা আগে
সাংবাদিক ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সদস্য এবং সংগঠনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসাইন রেজোয়ানের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিএমজেএফ। একই সঙ্গে মামলাটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি...
৯ ঘণ্টা আগে