
মালদ্বীপের জাতীয় উড়োজাহাজ সংস্থা মালদিভিয়ান আজ সোমবার রাজধানীতে তাদের ঢাকা সিটি অফিস উদ্বোধন করেছে। একই সঙ্গে আগামী ১২ মার্চ থেকে ঢাকা-মালে-ঢাকা সরাসরি ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছে সংস্থাটি। এর মাধ্যমে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও জোরদার হবে।
গুলশান অ্যাভিনিউয়ের তাজ ম্যারিয়ট ভবনে আয়োজিত অনুষ্ঠানে মালদিভিয়ানের ব্যবস্থাপনা পরিচালক এম ইব্রাহিম ইয়াস সিটি অফিসের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন গ্রাউন্ড অপারেশন পরিচালক আহমেদ ইব্রাহিম, জেনারেল ম্যানেজার (ইন্টারন্যাশনাল কমার্শিয়াল) মোহামেদ সাফাহ এবং বাংলাদেশের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) গ্যালাক্সি বাংলাদেশ গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ ইউসুফ ওয়ালিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইব্রাহিম ইয়াস বলেন, এই রুট পুনরায় চালু করা মালদ্বীপে বসবাসরত বৃহৎ বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়কে সেবা দেওয়ার অঙ্গীকারেরই প্রতিফলন এবং এটি দ্বিপক্ষীয় সংযোগ আরও শক্তিশালী করবে।
ইব্রাহিম ইয়াস বলেন, ‘ঢাকা মালদিভিয়ানের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। এই রুট পুনরায় চালু করা আমাদের প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ—যাতে বাংলাদেশি কর্মী ও মালদ্বীপের ভ্রমণকারীরা নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও সুবিধাজনক ভ্রমণ-সুবিধা পান। আমরা বিশ্বাস করি, এই সেবা দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ককে আরও গভীর করবে।’
উদ্বোধনের পর মালদিভিয়ানের প্রতিনিধিদল সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশের চেয়ারম্যান এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রাথমিকভাবে সপ্তাহে দুদিন—রোব ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালিত হবে। রিটার্ন ভাড়া শুরু হচ্ছে ৩৯৯ মার্কিন ডলার (প্রায় ৪৭ হাজার ৮৮০ টাকা) থেকে। ফ্লাইটগুলো ভোরে ঢাকায় অবতরণ করবে, যাতে যাত্রীরা সহজেই আন্তর্জাতিক সংযোগ ফ্লাইট ধরতে পারেন।
মালদিভিয়ান কর্তৃপক্ষ জানায়, রমজান মাস ও ঈদুল ফিতরকে সামনে রেখে এবং মালদ্বীপে কর্মরত বাংলাদেশিদের চাহিদার পরিপ্রেক্ষিতে এই রুট পুনরায় চালু করা হয়েছে। যাত্রীরা ৩০ কেজি ব্যাগেজ সুবিধা ও বিনা মূল্যে অনবোর্ড খাবার পাবেন। টিকিট বুকিং মালদিভিয়ানের অফিশিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও কল সেন্টারের (১৬৭১) মাধ্যমে করা যাচ্ছে।

বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সিটি ব্যাংকের সঙ্গে বৈঠক করেছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের সদস্য প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) শীর্ষ প্রতিনিধিদল। সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
জুলাই মাসের পর আগস্ট মাসেও দেশে সার্বিক মূল্যস্ফীতি কমেছে। আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশে নেমেছে, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ৩২ শতাংশ। অর্থাৎ, এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক শূন্য ৬ শতাংশীয় পয়েন্ট। ২০২৫ সালের একই সময়ের তুলনায় মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক শূন্য ৩ শতাংশ।
৩ ঘণ্টা আগে
জাহাজ ও শস্য রপ্তানি অবকাঠামোয় হামলার কারণে কৃষ্ণসাগর অঞ্চল থেকে আসা গমের চালান বিলম্বিত হচ্ছে। ফলে বিকল্প সরবরাহ নিশ্চিত করতে এশিয়ার গম আমদানিকারকেরা সম্প্রতি অস্ট্রেলিয়া ও আর্জেন্টিনা থেকে অন্তত ৫ লাখ মেট্রিক টন গম কেনার চুক্তি করেছেন বলে জানিয়েছেন তিনটি বাণিজ্যিক সূত্র।
৮ ঘণ্টা আগে
প্রায় ৫০ দিনের নেতৃত্বের টানাপোড়েন শেষে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিয়মিত চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) সদস্য ড. মো. রফিকুল ইসলামকে পদায়ন করা হয়েছে।
১০ ঘণ্টা আগে