বাংলাদেশ অর্থনীতি সমিতির অ্যাডহক কমিটির সংবাদ সম্মেলন আয়োজনের চেষ্টা ব্যর্থ হয়েছে। আহ্বায়ক কমিটির বাধার মুখে সম্মেলন পণ্ড হয়ে যায়। পরে অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব-ই-জামিল অফিসের নিচতলায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেখানে সংবাদ সম্মেলনে সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
আজ সোমবার বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যালয়ে ‘অফিস দখলমুক্ত করা এবং বিদেশে টাকা পাচার ও খেলাপি ঋণের মাধ্যমে ব্যাংক খাত ধ্বংসকারীদের মুখোশ উন্মোচন’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সৈয়দ মাহবুব-ই-জামিল জানান, ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়ন ও মানবাধিকার নিয়ে কাজ করছে। তবে সম্প্রতি কমিটির কার্যক্রম নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তিনি উল্লেখ করেন, গত ১৮ মে অনুষ্ঠিত নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং পুনর্মূল্যায়নের দাবি জানানো হয়েছে।
এদিকে অ্যাডহক কমিটির সভাপতি প্রফেসর ড. মো. আজিজুর রহমান জানান, গত ৯ নভেম্বর থেকে নতুন সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি আরও জানান, ১২ ফেব্রুয়ারি অফিস দখলমুক্ত করা হলেও সোমবার সকালে ছাত্রলীগের কিছু বহিরাগত সদস্য অফিসে ঢুকে তাদের সদস্যদের মারধর করে বের করে দেয়।
সৈয়দ মাহবুব-ই-জামিল অভিযোগ করেন, সংগঠনের গঠনতন্ত্র উপেক্ষা করে অসাংগঠনিক পদ্ধতিতে নির্বাচন সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ১৭ মে মনোনয়ন দাখিলের পরদিন ১৮ মে নির্বাচন অনুষ্ঠিত হয়, যা নজিরবিহীন।
সংগঠনের স্বচ্ছতা ও সুষ্ঠু পরিচালনার জন্য নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে সংগঠনকে সুসংগঠিত করতে নিরপেক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠা করা হবে।

দেশে বিনিয়োগ পরিবেশ উন্নত করা এবং দ্রুত কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারের চারটি বিনিয়োগ উন্নয়ন সংস্থায় যৌথভাবে ১৮০ দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ সহায়তা জোরদার এবং নতুন বিনিয়োগ আকর্ষণে ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করেছে সংস্থাগুলো।
২ ঘণ্টা আগে
পাঁচটি ব্যাংক একীভূত করে গঠিত রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া পদত্যাগ করেছেন। আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন।
২ ঘণ্টা আগে
প্রতি বছরের ন্যায় এ বছরও পবিত্র মাহে রমজানে ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে দেশব্যাপী ইফতার মাহফিলের আয়োজন করেছে এসিআই মটরস-সোনালিকা ট্রাক্টর। গত ২৩ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত দেশের ৩৮টি ভিন্ন ভিন্ন এলাকায় এই আয়োজন অনুষ্ঠিত হয়। ইফতার আয়োজনে ছিলেন ৫ হাজারেরও বেশি ডিলার, এজেন্ট, গ্রাহক...
৩ ঘণ্টা আগে
এক বছরের ব্যবধানে দেশের বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম সাত মাসে এই ঘাটতি ছিল ১১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। চলতি ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮০ বিলিয়ন ডলারে। অর্থাৎ এক বছরে ঘাটতি বেড়েছে ২ দশমিক শূন্য ৫ বিলিয়ন ডলার, যা প্রায় ১৭ দশমিক ৪৩ শতাংশ।
১৫ ঘণ্টা আগে