চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট কমাতে বেসরকারি ডিপোতে খালাসযোগ্য ৩৮ ধরনের পণ্য বন্দর অভ্যন্তর থেকে খালাসের অনুমতি দিয়েছে কাস্টমস। চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে কাস্টমস এই অনুমতি দেয়। সম্প্রতি চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার এ কে এম খায়রুল বাসার এক চিঠিতে অফডকগামী ৩৮ ধরনের পণ্য ডিপোর পাশাপাশি বন্দর অভ্যন্তর থেকে খালাসের অনুমতি দেন। ৩১ ডিসেম্বর পর্যন্ত আমদানিকারকেরা এ সুবিধা পাবেন বলে ওই চিঠিতে জানানো হয়।
এসব পণ্য হলো চাল, মসুর ডাল, গম, ছোলা, সরিষা, পশুখাদ্য, কাঁচা তুলা, ওয়েস্ট পেপার, স্ক্র্যাপ, আদা, পেঁয়াজ, রসুন, সার, হার্ড কোক, কার্বন ব্ল্যাক, মার্বেল চিপস, বল ক্লে, সোডা অ্যাশ, পিভিসি রেজিন, স্টাপল ফাইবার, খেজুর, চিনি, বিটুমিন, বেভারেজের খালি ক্যান, মার্বেল পাথর, সোডিয়াম সালফেট, গ্লোবার সল্ট, উডপাল্প, রাউন্ড লগ, সয়াবিন মিল এক্সট্রাকশন, ডিডিজিএস, রাইস বিন, কর্ন গ্লাটার মিল, রেপ সিড এক্সট্রাকশন, পাম ক্যামেলস, মাইজ, সয়াবিন এবং কার্বন ব্লক।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
৩ ঘণ্টা আগে
অর্থবছর শেষ হতে বাকি মাত্র চার দিন। অথচ গত মে মাস পর্যন্ত সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) অর্ধেকের বেশি অর্থ ব্যয় করতে পারেনি সরকার। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-মে সময়ে এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ২৩ শতাংশে, যা আগের অর্থবছরের একই সময়ের ৪৯ দশমিক শূন্য ৮ শতাংশের নিচে।
১ দিন আগে
বিশ্ব এমএসএমই (মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প) দিবস-২০২৬ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর হোটেল শেরাটনে ‘প্রাইম ব্যাংক এসএমই উদ্যোক্তা সম্মেলন...
২ দিন আগে
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সঙ্গে যৌথ উদ্যোগে নিজেদের ফ্ল্যাগশিপ নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি ‘আমরাই তারা’র তিনটি ব্যাচ সফলভাবে সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির এই কর্মসূচির...
২ দিন আগে