
জাপান থেকে ২২৭টি রিকন্ডিশন্ড গাড়ি আমদানি করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় মার্শাল আইল্যান্ড পতাকাবাহী ভাইকিং ড্রাইভ জাহাজে করে মোংলা বন্দরে এই গাড়ি আমদানি হয়।
গাড়িবাহী জাহাজটির শিপিং এজেন্ট ক্রাউন নেভিগেশন কোম্পানি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন বলেন, গত বছরের ২৪ ডিসেম্বর জাপান থেকে ৬৭৬টি গাড়ি নিয়ে জাহাজটি ছেড়ে এসে জানুয়ারি মাসের ২৯ তারিখ চট্টগ্রাম বন্দরে নোঙর করে। সেখানে ৪৪৬টি গাড়ি খালাসের পর ২২৭টি গাড়ি মোংলা বন্দরে শনিবার বিকেল ৫টায় ৭ নম্বর জেটিতে নোঙর করে। এরপর গতকাল সন্ধ্যা থেকেই পর্যায়ক্রমে গাড়িগুলো খালাস শুরু হয়।
মোংলা বন্দরের ট্রাফিক বিভাগ সূত্রে জানায়, ২০০৯ সাল থেকে শুরু করে এ পর্যন্ত মোংলা বন্দরে প্রায় দুই লাখ গাড়ি আমদানি হয়েছে। যা মোট আমদানি করা গাড়ির শতকরা ৬০ ভাগ। এ ছাড়া ২০২৩-২৪ অর্থ বছরে মোংলা বন্দর দিয়ে ১৫ হাজার ৩৪০টি গাড়ি আমদানি হয়েছে। আর ২০২২-২০২৩ অর্থ বছরে আমদানি ছিল ১৩ হাজার ৫৭১টি গাড়ি।

বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ নুরুল আমিন বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। গত ২৪ মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ নিয়োগ প্রদান করে।
৬ ঘণ্টা আগে
ভারতে পেঁয়াজের ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের চলমান তীব্র আন্দোলনের মুখে কেন্দ্রীয় সরকার পেঁয়াজের দাম কেজি প্রতি ১৫ রুপি নির্ধারণ করেছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস।
১ দিন আগে
প্রশ্ন হতে পারে, ঈদে নতুন টাকার চাহিদা বাড়ে কেন। এর পেছনে কাজ করে আমাদের ধর্মীয়, সামাজিক ও পারিবারিক সংস্কৃতির গভীর সংযোগ...
১ দিন আগে
কোরবানির পশুর চামড়া দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। এই চামড়াকে ঘিরেই টিকে আছে ট্যানারিশিল্পের বড় অংশ, আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা, পূরণ হচ্ছে অভ্যন্তরীণ চাহিদা। এর ওপর ভর করেই খাতটিতে অটুট রয়েছে বিপুল কর্মসংস্থান।
২ দিন আগে