
দেশের শীর্ষস্থানীয় এলপিজি ব্র্যান্ড ওমেরা এলপিজি তাদের ব্যতিক্রমী রিটেইলার এনগেজমেন্ট ক্যাম্পেইন ‘ওমেরার রঙে দোকান সাজাই, বিজয়ীর বেশে বিদেশ যাই’–এর গ্র্যান্ড উইনার্স নাইট ২০২৬ আয়োজন করেছে।
রিটেইলারদের সৃজনশীলতা ও ব্র্যান্ডের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে ২০২৬ সালের জানুয়ারিতে শুরু হয় এ ক্যাম্পেইন। এতে দেশের বিভিন্ন প্রান্তের রিটেইলারদের ওমেরা এলপিজির ব্র্যান্ডিং উপকরণ ও সিলিন্ডার ব্যবহার করে নিজেদের দোকান সাজিয়ে ছবি পাঠানোর আহ্বান জানানো হয়। মূল লক্ষ্য ছিল দেশজুড়ে ব্র্যান্ডের দৃশ্যমানতা বৃদ্ধি এবং রিটেইল নেটওয়ার্কের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব আরও শক্তিশালী করা।
প্রাথমিকভাবে তিন মাসের জন্য পরিকল্পিত এ কর্মসূচি রিটেইলারদের ব্যাপক সাড়া ও সক্রিয় অংশগ্রহণের কারণে আরও এক মাস বাড়িয়ে এপ্রিল ২০২৬ পর্যন্ত পরিচালনা করা হয়। চার মাসব্যাপী এই আয়োজনে দেশের ৬৪ জেলা থেকে সাড়ে তিন হাজারের বেশি রিটেইলার অংশ নেন, যা দেশের এলপিজি খাতে রিটেইলার সম্পৃক্ততার ক্ষেত্রে নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
ক্যাম্পেইনে জাতীয় পর্যায়ের সেরা ১০ বিজয়ীর পাশাপাশি ৬৪ জেলার সেরা রিটেইলারদেরও সম্মাননা দেওয়া হয়। জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন জামালপুরের এমএস রাইশা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী আরিফুল ইসলাম রাসেল। প্রথম রানারআপ হয়েছেন মৌলভীবাজারের আরিফ সাউন্ড অ্যান্ড লাইটিংয়ের স্বত্বাধিকারী মো. আরিফুল ইসলাম এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন হবিগঞ্জের তোফাজ্জল ডিনার আরতের স্বত্বাধিকারী মো. রুবেল।
চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে বিজয়ী পেয়েছেন দুজনের বিদেশ ভ্রমণের ট্যুর প্যাকেজ। এছাড়া মোটরসাইকেল, বিদেশ ভ্রমণ, বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স ও আকর্ষণীয় গিফট হ্যাম্পারসহ নানা পুরস্কার দেওয়া হয়। সাপ্তাহিক ও মাসিক বিজয়ীদেরও বিভিন্ন উপহার দিয়ে সম্মানিত করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমেরা এলপিজির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানজীম চৌধুরী, প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মাথীন্দ্র ডি জয়সা, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) আতিয়ার রহমান, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন অঞ্চলের বিজয়ী রিটেইলার এবং ওমেরা এলপিজির সেলস টিমের সদস্যরা।
সাংস্কৃতিক পরিবেশনা, পুরস্কার বিতরণী ও নৈশভোজের মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ওমেরা এলপিজির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রিটেইলারদের সহযোগিতা ও আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। একই সঙ্গে ক্যাম্পেইনের সাফল্যে অবদান রাখা ফিল্ড সেলস টিমের সদস্যদেরও বিশেষভাবে সম্মান জানানো হয়।
আয়োজকদের মতে, এই উদ্যোগ শুধু একটি প্রতিযোগিতা নয়; বরং রিটেইলারদের সঙ্গে ওমেরা এলপিজির আস্থা, সম্পৃক্ততা ও অংশীদারত্ব আরও সুদৃঢ় করার একটি সফল প্রয়াস। এর মাধ্যমে দেশের এলপিজি খাতে ব্র্যান্ড ভিজিবিলিটি ও রিটেইলার এনগেজমেন্টে নতুন মানদণ্ড স্থাপিত হয়েছে।

দুর্যোগ মোকাবিলায় দেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহায়তায় ১২টি রেসকিউ স্পিডবোট হস্তান্তর করেছে সরকার। দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা জোরদারকরণ প্রকল্পের (DRMEP) আওতায় এসব নৌযান দেশের ১২টি দুর্যোগপ্রবণ উপকূলীয় জেলার জেলা প্রশাসকদের কার্যালয়ের কাছে...
১২ মিনিট আগে
বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সহজ করা, ভিসা ব্যবস্থা শিথিল করা এবং অবকাঠামো ও উচ্চপ্রযুক্তি খাতে যৌথ উদ্যোগের মাধ্যমে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
৩ ঘণ্টা আগে
নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ বজায় রাখার লক্ষ্যে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেড’-এর কাছ থেকে দুটি কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
৩ ঘণ্টা আগে
বৈদেশিক ঋণের ওপর নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব আহরণ বৃদ্ধি করার ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদ্যমান করদাতাদের ওপর বারবার করের বোঝা না বাড়িয়ে কর প্রদানে সক্ষম নতুন ব্যক্তিদের চিহ্নিত করে করের আওতায় আনা জরুরি।
৪ ঘণ্টা আগে