
উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম টানা তৃতীয় মাসের মতো কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুলাই মাসের জন্য নির্ধারিত নতুন দরে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৯ টাকা ২২ পয়সা কমানো হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের জন্যও জেট ফুয়েলের মূল্য কমানো হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে নতুন এই মূল্য ঘোষণা করে বিইআরসি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম দশমিক ৯৮০৮ মার্কিন ডলার থেকে কমিয়ে দশমিক ৮৫৫৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
এর আগে জুন মাসেও জেট ফুয়েলের দাম কমানো হয়েছিল। তখন প্রতি লিটারে ১৫ টাকা ৬৭ পয়সা কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়। সর্বশেষ সিদ্ধান্তে সেই দামের তুলনায় আরও ১৯ টাকা ২২ পয়সা কমল।
চলতি বছরের মার্চ ও এপ্রিলে জেট ফুয়েলের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছিল। গত ২৪ মার্চ অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম প্রায় ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক রুটে প্রায় ৭৯ শতাংশ বৃদ্ধি করা হয়। পরে ৭ এপ্রিলও জ্বালানিটির দাম বাড়ানো হয়।
তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করলে দেশেও ধাপে ধাপে জেট ফুয়েলের মূল্য হ্রাস করা হয়। মে মাসে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটারের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়। জুনে তা কমে ১৫০ টাকা ২১ পয়সায় নেমে আসে। সর্বশেষ জুলাই মাসের নতুন মূল্য নির্ধারণের মাধ্যমে টানা তৃতীয় মাসের মতো জেট ফুয়েলের দাম কমাল বিইআরসি।

বসুন্ধরা গ্লোবালের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস পিএলসি ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড চীনের খ্যাতিমান প্রতিষ্ঠান গুয়াংসি ইউফেং কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে...
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান লাইফলাইন প্রবাসী আয় বা রেমিট্যান্স; যা দেশের বৈদেশিক মুদ্রার জোগান, বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও প্রবাসী পরিবারের জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী ভূরাজনৈতিক সংকটের মধ্যে অতি সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর সৌদি আরব
১২ ঘণ্টা আগে
জনতা ব্যাংক পিএলসির নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে যোগদান করেছেন মো. নূরুল হুদা। জনতা ব্যাংকে যোগদানের আগে তিনি আইসিবির ডিএমডি পদে দায়িত্ব পালন করেন। তিনি আইসিবির ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, করপোরেট গভর্নেন্স, রিস্ক ম্যানেজমেন্ট এবং ইনস্টিটিউশনাল...
১৬ ঘণ্টা আগে
আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে দেশটির মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩ দশমিক ৪ শতাংশ...
১৮ ঘণ্টা আগে