
বিদায়ী অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন গত দুই দশকের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। ২০২৪-২৫ অর্থবছরে সংশোধিত এডিপির আওতায় বরাদ্দ ছিল ২ লাখ ২৬ হাজার ১৬৫ কোটি টাকা। অথচ শেষ পর্যন্ত খরচ হয়েছে মাত্র ১ লাখ ৫২ হাজার ৪৫০ কোটি, অর্থাৎ বাস্তবায়ন হার দাঁড়িয়েছে মাত্র ৬৭.৮৫ শতাংশ, যা ২০০৪-০৫ অর্থবছরের পর সবচেয়ে কম।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্যমতে, আগের অর্থবছরের তুলনায় এবার খরচ কমেছে প্রায় ৫২ হাজার কোটি টাকা। এত বড় ব্যবধানে ব্যয় হ্রাস অতীতে শুধু কোভিড শুরুর বছরে দেখা গিয়েছিল, তবে এবারের মতো তীব্র পতন হয়নি। সে সময়ের তুলনায় এবার প্রকল্প বাস্তবায়নের ধারাবাহিকতা এবং সক্ষমতা আরও বড় প্রশ্নের মুখে পড়েছে।
এই দুর্বল বাস্তবায়নের পেছনে একাধিক কারণ চিহ্নিত করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তাঁদের মতে, বছরের শুরুতেই রাজনৈতিক অস্থিরতা, ছাত্র-জনতার আন্দোলন ও কারফিউ পরিস্থিতির ফলে বহু প্রকল্প বন্ধ ছিল। এরপর ক্ষমতার রদবদলের জেরে অনেক প্রকল্প পরিচালককে দায়িত্বে পাওয়া যায়নি। কিছু ঠিকাদার পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। এসব মিলিয়ে প্রকল্পগুলোর অর্থায়ন পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
বিদায়ী অর্থবছরে এডিপি বা প্রকল্প বাস্তবায়নে সবচেয়ে খারাপ করেছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। এই বিভাগের ১৫টি প্রকল্পে অনুকূলে ২ হাজার ২৮৩ কোটি টাকা বরাদ্দ থাকলেও শেষ পর্যন্ত খরচ হয়েছে মাত্র ৩৫০ কোটি টাকা, অর্থাৎ এ বিভাগের এডিপি বাস্তবায়ন হার মাত্র ১৫ শতাংশ। এ ছাড়া স্বাস্থ্যসেবা বিভাগ ২১ শতাংশ, নির্বাচন কমিশন সচিবালয় ৩২ শতাংশ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ও ভূমি মন্ত্রণালয় উভয়েই ৩৭ শতাংশ বাস্তবায়ন করেছে। অন্যদিকে, সবচেয়ে ভালো পারফরম্যান্স করেছে বিদ্যুৎ বিভাগ, যা তাদের বরাদ্দের ৯৮ শতাংশ খরচ করেছে।
গত ২০ বছরে প্রকল্প বাস্তবায়নকারীরা সাধারণত এডিপির ৮০ থেকে ৯৮ শতাংশ বাস্তবায়ন করেছে। সেই তুলনায় এবারকার বাস্তবায়ন হার খুবই নিম্ন। কোভিড মহামারির শুরুতে কিছুটা কম হয়েছিল বাস্তবায়ন, তবে এত বড় ব্যবধান কখনো হয়নি।
আরও খবর পড়ুন:

ভারতে কোনো ছোট দোকান, রেস্তোরাঁ বা ধাবা যেখানেই যান না কেন, সামনে রাখা ফ্রিজে কোকা-কোলা, পেপসি বা স্প্রাইটের মতো বিদেশি পানীয়ের ছড়াছড়ি চোখে পড়বেই। স্থানীয় বাজারে আখের রস, বেলের শরবত বা আম পান্নার চেয়ে এই মার্কিন পানীয়গুলো খুঁজে পাওয়া অনেক সহজ।
২ ঘণ্টা আগে
বৈশ্বিক জ্বালানি সংকটের অস্থিরতার মধ্যেই দেশের ইতিহাসে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গতকাল শনিবার রাতে সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের নতুন দাম ঘোষণা দিয়েছে; যা আজ রোববার থেকে কার্যকর হচ্ছে।
৫ ঘণ্টা আগে
জ্বালানি সংকটে চট্টগ্রামে বিদ্যুৎ উৎপাদন কমে গিয়ে লোডশেডিং ছাড়িয়েছে ২৫০ মেগাওয়াট। এর পাশাপাশি পাঁচটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এতে দিনের বড় অংশ বিদ্যুৎবিহীন কাটাতে হচ্ছে নগরবাসীকে, আর রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভোগান্তি বাড়ছে কয়েক গুণ।
১৪ ঘণ্টা আগে
‘গত এক মাসে আমি মাত্র দুবার ফুয়েল (জ্বালানি) নিতে পেরেছি। সেটাও আবার কয়েক ঘণ্টা লাইনে দাঁড়ানোর পর। ছেলেরা রাত ২টা-৩টার সময় গিয়েও লাইনে দাঁড়াতে পারে। মেয়েদের পক্ষে তো সেটা সম্ভব হয় না।’—বলছিলেন নারী বাইকার ফাহমিদা রশিদ মেঘলা।
১৪ ঘণ্টা আগে