নির্বাচন কমিশন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় আসনটির ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শেষ হয়। এরপর শুরু হয় ভোট গণনা।

শান্তিপূর্ণ পরিবেশে ঠাকুরগাঁও-১ আসনে ভোট গ্রহণ শেষ: ইসি সচিব
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিকেল ৪টায় শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোনো কেন্দ্রে ভোটার অপেক্ষমাণ ছিলেন

ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে নির্বাচন কমিশন ভবনে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।

সংরক্ষিত নারী আসন: বৈধ প্রার্থী এলিজা জামান
রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান বলেন, প্রাথমিকভাবে এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এখন প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পরদিন তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হবে।










