
চলতি বছরের ডিসেম্বরের আগে বাজারে আলু ও পেঁয়াজের দাম তেমন একটা কমবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত ন্যাশনাল ট্যারিফ পলিসির প্রথম সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাজারে মোট চাহিদার ২০ শতাংশ পেঁয়াজ ঘাটতি আছে। চাহিদা পূরণে আমদানি করতে হচ্ছে। আমদানির ৯০ শতাংশ মূলত ভারত থেকে আসে। সম্প্রতি ভারত তাদের রপ্তানি মূল্য ৮০০ ডলার করেছে। এতে প্রতি কেজি পেঁয়াজের দাম ৯৫ টাকার ওপরে পড়ে।’
মন্ত্রী বলেন, ‘আলু ও ডিম আমদানি শুরু হয়েছে। ডিম আমদানিতে কিছুটা জটিলতা ছিল, তা কেটে গেছে। অচিরেই পণ্য দুটির দাম কমে আসবে। তবে তেল-চিনির দাম আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে।’
টিপু মুনশি বলেন, ‘পণ্য ঢাকায় আসার পথে চাঁদাবাজি হয়। চাঁদাবাজি রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে।’ আগামী এক সপ্তাহের মধ্যে বাজারে সবজির দাম কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘বৈশ্বিক বিবেচনায় পণ্যের দাম তেমন বাড়েনি। তবে আমাদের আয় বাড়াতে হবে। বর্তমানে মূল্যস্ফীতি ৯ থেকে ৯ দশমিক ৫ শতাংশ হয়েছে।’

দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
৩ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
৩ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি)-তে চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা। গত ০১ অক্টোবর যোগদান করেন তিনি।
৭ ঘণ্টা আগে