
দেশের বিদ্যুৎ বিভাগের আওতায় বর্তমানে বিদেশি বিনিয়োগে ১ লাখ ২১ হাজার ৬৭৫ কোটি টাকার প্রকল্প চলমান বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। প্রতিমন্ত্রী জানান, এসব বিনিয়োগের আওতায় ৩৬টি প্রকল্প বাস্তবায়নাধীন।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য মোহম্মদ হাবিব হাসানের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য দেন। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ১৭ হাজার ১৬ কোটি ৭৭ লাখ, বিশ্বব্যাংকের ৯ হাজার ৩৬৭ কোটি ৪৪ লাখ, জার্মানির কেএফডব্লিউ ২ হাজার ৫৬৭ কোটি ৪২ লাখ, চায়না এক্সিম ব্যাংক ২০ হাজার ৪২ কোটি ৮৪ লাখ, ফ্রান্সের এএফডি ১ হাজার ২ কোটি ৪২ লাখ, এলওসি–ইন্ডিয়া ১৫ হাজার ৫৪৩ কোটি ১৫ লাখ, জাইকা ৪৮ হাজার ৪৩৯ কোটি ৭৩ লাখ, চীনের এআইআইবি ৫ হাজার ৪৪৭ কোটি ৬২ লাখ, ব্যাংক অব চায়না ৫৬ কোটি ১০ লাখ, এইচএসবিসি ব্যাংক ২৬১ কোটি এবং এসএমবিসি ১ হাজার ৪২২ কোটি ৩৪ লাখ টাকা বিনিয়োগ করেছে।
সরকার দলীয় সংসদ সদস্য এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, বর্তমানে দেশে ৪৬১ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র গ্রিডে সংযুক্ত রয়েছে। এ বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে পিক সময়ে গড়ে ৪০০ থেকে ৪২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।
এ ছাড়া বর্তমানে নবায়নযোগ্য জ্বালানি থেকে মোট ৫৬১ মেগাওয়াট ক্ষমতার ১৫টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন। মোট ১ হাজার ৫৯ মেগাওয়াট ক্ষমতার ১৬টি নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর প্রক্রিয়াধীন। আর দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে মোট ২২৮ মেগাওয়াট ক্ষমতার ৬টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের। মোট ১ হাজার ৮০০ মেগাওয়াট ক্ষমতার ২২টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ পরিকল্পনাধীন।
সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাব প্রতিমন্ত্রী বলেন, ২০১৯ সাল থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৬টি গ্যাস কূপের সন্ধান পাওয়া গেছে।
সরকার দলীয় সংসদ কাজিম উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদার মধ্যে আবাসিক খাতে ৫৫ শতাংশ, বাণিজ্যিক খাতে ১১ শতাংশ ও শিল্পখাতে ২৭ শতাংশ।

বাণিজ্যমন্ত্রী জানান, দীর্ঘদিন বিনিয়োগ করেও যারা বর্তমানে নতুন বিনিয়োগে আগ্রহী বা সক্ষম নন, তাদের জন্য ‘গ্রেসফুল এক্সিট’-এর সুযোগ তৈরি করা হবে। এর মাধ্যমে নতুন উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্য খাতে জায়গা তৈরি হবে।
৪ মিনিট আগে
ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২০২৫-২৬ অর্থবছরে আগের বছরের তুলনায় আরও বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।
২০ মিনিট আগে
বৈঠকে শেখ রবিউল আলম বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে উন্নত, নিরাপদ ও টেকসই যোগাযোগ অবকাঠামো গড়ে তোলাকে সরকার গুরুত্ব দিচ্ছে। সড়ক, রেল ও নৌপথের সমন্বিত উন্নয়নের মাধ্যমে অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণে কাজ চলছে।
২১ মিনিট আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত তিন বছরে বিজিএমইএর সদস্য ২৮২টি, বিকেএমইএর ১২০টিসহ ৪০০টির বেশি গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে। বন্ধ কারখানার নামের তালিকা সংগ্রহের কাজ চলছে।
৩৭ মিনিট আগে