
বেনাপোল কাস্টম হাউস থেকে ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৮ হাজার ৩৭০ কোটি টাকা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। যা গত অর্থবছরের চাইতে ১ হাজার ৬৬৫ কোটা টাকা বেশি। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ হাজার ৭০৫ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছিল ৭ হাজার ২১ কোটি ৫১ লাখ। যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ছিল ৩১৬ কোটি ৫১ লাখ টাকা।
আজ রোববার দুপুরে বেনাপোল কাস্টমস পরিসংখ্যান শাখার শাখা সহকারী মাসুম মিয়া রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে বলেন, তাঁরা আশা করছেন, কাস্টমস কর্মকর্তাদের স্বচ্ছতা, জবাবদিহি ও নিরলস প্রচেষ্টা বছর শেষে লক্ষ্যমাত্রা অর্জনে বড় ভূমিকা রাখবে।
বেনাপোল কাস্টম হাউস সূত্রে বলছে, ভারত থেকে যেসব পণ্য আমদানি হয়, তার ওপর প্রতি অর্থবছরে নির্দিষ্ট পরিমাণে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৪-২৫ অর্থবছরে ভারত থেকে আমদানি হয় ১৪ লাখ ৯৮ হাজার টন বিভিন্ন ধরনের পণ্য। এ সময় আমদানি পণ্য থেকে সরকারের রাজস্ব আদায় হয় ৭ হাজার ২১ কোটি ৫১ লাখ টাকা।
এদিকে গত অর্থবছরের চেয়ে এবার দেড় হাজার কোটি টাকা বেশি রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণের বিষয়ে বেনাপোল বন্দর ব্যবহারকারীরা নানান মতপ্রকাশ করেছেন।
বেনাপোল বন্দর আমদানি, রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, ৫ আগস্ট পর থেকে একের পর এক নিষেধাজ্ঞা এসেছে বাণিজ্যে। এতে বর্তমানে সুতা, গুঁড়া দুধ, তামাক, নিউজপ্রিন্ট, বিভিন্ন ধরনের কাগজ ও পেপার বোর্ড আমদানি বন্ধ রয়েছে। এতে বাণিজ্যের পরিমাণ স্বাভাবিক সময়ের চেয়ে ৬০ শতাংশ কমে এসেছে। এ অবস্থা চলতে থাকলে লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হয়ে দাঁড়াবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বন্দরবিষয়ক সম্পাদক মেহেরুল্লাহ জানান, কাস্টমসে পণ্য ছাড়করণ সহজ ও ব্যবসায়ীদের বৈধ সুযোগ-সুবিধা নিশ্চিত না হলে রাজস্ব আয় বাড়ার সুযোগ কম।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টের কাস্টমস বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ জানান, রাজস্ব আহরণে কাস্টমস কর্মকর্তাদের পাশাপাশি সিঅ্যান্ডএফ সদস্যদের বড় ভূমিকা রয়েছে। তবে রাজস্ব আয় বাড়লে এখনো সুবিধাবঞ্চিত ব্যবসায়ীরা। কাস্টম হাউসে প্রয়োজনীয় অবকাঠামো এখনো গড়ে ওঠেনি। এতে ব্যবসায়ীদের দুর্ভোগ ও ভোগান্তিতে পড়তে হয়। এনবিআর এসব দিকে নজর দিলে লক্ষ্যমাত্রার বেশি রাজস্ব আয় সম্ভব জানান তিনি।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
২ ঘণ্টা আগে
রপ্তানির নতুন বাজার সম্প্রসারণ, নতুন ক্রেতা খোঁজা এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে চলতি অর্থবছরে বিশ্বের ২৭ দেশে অনুষ্ঠিত ৫০টি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেবে বাংলাদেশ। এ লক্ষ্যে ১২টি অগ্রাধিকারপ্রাপ্ত রপ্তানি খাত সামনে রেখে আন্তর্জাতিক বিপণন কার্যক্রম পরিচালনা করবে রপ্তানি...
১২ ঘণ্টা আগে
নতুন অর্থবছরের শুরুতেই উন্নয়ন ব্যয়ে বড় বিনিয়োগে যাচ্ছে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম সভায় ১৪ হাজার ৭২৭ কোটি টাকা ব্যয়ের ৯টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে ৫টি নতুন ও ৪টি সংশোধিত প্রকল্প রয়েছে। সবচেয়ে বড় ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে...
১২ ঘণ্টা আগে
দেশে ‘ফলের রাজা’ আমের উৎপাদন বাড়ছে। দিন দিন বড় হচ্ছে আমভিত্তিক অর্থনীতির আকার। চলতি বছর ৫ লাখ ৪ হাজার একর জমিতে আমের চাষ হয়েছে। ধারণা করা হচ্ছে, এবার ফলটির মোট উৎপাদন দাঁড়াবে ২৭ লাখ মেট্রিক টনের বেশি। সংশ্লিষ্টদের তথ্য অনুসারে, বর্তমানে দেশে আমের বাজার প্রায় ২০ হাজার কোটি টাকার।
১২ ঘণ্টা আগে