
গত শনিবারের পর আজ সোমবার আবারও দেশের বাজারে সোনার দাম বাড়ল। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন দাম অনুযায়ী, সোনার দাম (২২ ক্যারেট) প্রতি ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৯৯৮ টাকা। যা শনিবার ছিল ২ লাখ ৫৮ হাজার ৮৩৬ টাকা। অর্থাৎ সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ১৬২ টাকা বেড়েছে।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪৯ হাজার ১৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৪৫ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭৪ হাজার ৭১৮ টাকা।
সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। তবে শনিবার রুপার দামও বাড়িয়েছিল বাজুস। দেশের বাজারে এখন ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৭০৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪৮২ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮২ টাকা।
আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তেজাবি (পিওর) স্বর্ণের দাম বাড়ায় আজ সকাল সাড়ে ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় দেশের বাজারে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে।
পরবর্তী ঘোষণা পর্যন্ত সব ধরনের জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস। এ ছাড়া ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট আদায় করে সরকারি কোষাগারে জমা দিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি গতিশীল করতে হলে আইনশৃঙ্খলার উন্নতি করে চাঁদাবাজি সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে বলে দাবি জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। অন্যথায় ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন ব্যবসায়ী নেতারা।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক আরোপ করার পর একটি বিশেষ পরিস্থিতিতে দেশটির সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করেছে সরকার। কিন্তু মার্কিন সুপ্রিম কোর্ট পাল্টা শুল্ককে বেআইনি ঘোষণা করার পর এখন ওই চুক্তির আইনি ভিত্তি কতটুকু থাকল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিক খতিয়ে দেখার পাশাপাশি ওই চুক্তিতে বাংলাদেশের...
১৪ ঘণ্টা আগে
আমদানি কাঁচামাল ও পণ্য চার দিনের মধ্যে শুল্কায়নে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তবে সম্প্রতি চলা আন্দোলনের কারণে শ্রমিকদের বিরুদ্ধে মামলা ও বদলির বিষয় সুরাহা না হলে আবারও আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন শ্রমিকনেতারা।
১৪ ঘণ্টা আগে
ঈদ মানেই নতুন পোশাকের সঙ্গে মানানসই জুতা আর নতুন সাজের পূর্ণতা। গ্রাহকদের ঈদের আনন্দকে আরও রাঙিয়ে দিতে দেশের শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড এপেক্স নিয়ে এসেছে বিশেষ ঈদ ক্যাম্পেইন—‘স্টাইলে No.1, ঈদ ট্রেন্ডে ফ্যামিলি ফান’।
২১ ঘণ্টা আগে