২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত তৃতীয় প্রান্তিকের ফলাফল প্রকাশ করেছে ভিসা ইনকরপোরেটেড। এই প্রান্তিকে ভিসার জিএএপি (প্রচলিত হিসাব-মান) নিট মুনাফা দাঁড়িয়েছে ৫ দশমিক ৬ বিলিয়ন ডলার। শেয়ার প্রতি নিট মুনাফা ২ দশমিক ৯৭ ডলার। যা গত বছরের তুলনায় যথাক্রমে ৭ শতাংশ ও ১০ শতাংশ বেশি।
বিশেষ খাত ও সংশ্লিষ্ট করের হিসাব বাদ দিলে ভিসার নন-জিএএপি নিট মুনাফা দাঁড়িয়েছে ৬ দশমিক ৩ বিলিয়ন ডলার। শেয়ার প্রতি নিট মুনাফা ৩ দশমিক ৩২ ডলার। যা আগের বছরের তুলনায় যথাক্রমে ৮ শতাংশ ও ১১ শতাংশ বেশি। কন্সট্যান্ট-ডলার হিসাবে জিএএপি শেয়ারপ্রতি আয় বেড়েছে প্রায় ৯ শতাংশ এবং নন-জিএএপি শেয়ারপ্রতি আয় বেড়েছে প্রায় ১১ শতাংশ।
ভিসার সিইও রায়ান ম্যাকইনার্নি বলেন, ‘২০২৬-এর তৃতীয় প্রান্তিকে ভিসার নিট রাজস্ব বেড়েছে ১৪ শতাংশ, জিএএপি ইপিএস বেড়েছে ১০ শতাংশ এবং নন-জিএএপি ইপিএস বেড়েছে ১১ শতাংশ, যা অত্যন্ত সন্তোষজনক। ভোক্তা ও ব্যবসায়িক ব্যয়ের ধারা এখনো শক্তিশালী ও স্থিতিশীল রয়েছে এবং আমাদের কৌশল কনজ্যুমার পেমেন্ট, কমার্শিয়াল ও মানি মুভমেন্ট সলিউশন এবং ভ্যালু-অ্যাডেড সার্ভিসেস জুড়ে ধারাবাহিকভাবে শক্তিশালী ফলাফল এনে দিচ্ছে। বিশ্বব্যাপী আমরা নতুন পণ্য ডিজাইন, উন্নয়ন এবং আরও দ্রুত বাজারে আনার গতি বাড়িয়ে চলেছি।’
তৃতীয় আর্থিক প্রান্তিকে ভিসার নিট রাজস্ব দাঁড়িয়েছে ১১ দশমিক ৬ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি। কন্সট্যান্ট-ডলার হিসাবে যা ১৩ শতাংশ বেশি। এর পেছনে ভূমিকা রেখেছে পেমেন্ট ভলিউম, ক্রস-বর্ডার লেনদেন ও প্রসেসড ট্রানজেকশনের ধারাবাহিক প্রবৃদ্ধি। কন্সট্যান্ট-ডলার হিসেবে পেমেন্ট ভলিউম আগের বছরের তুলনায় বেড়েছে ১০ শতাংশ। অন্যদিকে, সার্ভিস রাজস্ব নির্ধারণে ব্যবহৃত আগের প্রান্তিকের পেমেন্ট ভলিউম ৯ শতাংশ বেড়েছে।
ইউরোপের অভ্যন্তরীণ লেনদেন বাদ দিয়ে ক্রস-বর্ডার ভলিউম কন্সট্যান্ট-ডলার হিসেবে বছরওয়ারি বেড়েছে ১২ শতাংশ এবং সামগ্রিক ক্রস-বর্ডার ভলিউম বেড়েছে ১৩ শতাংশ। মোট প্রসেসড ট্রানজেকশনের সংখ্যা পৌঁছেছে ৭১ দশমিক ৭ বিলিয়নে, যা বছরওয়ারি ১০ শতাংশ বেশি। বিজ্ঞপ্তি

দেশের শিল্পাঞ্চলে গ্যাস-সংকট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় তৈরি পোশাক খাতে উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থান নিয়ে উদ্বেগ বাড়ছে। শিল্পমালিকদের আশঙ্কা, চলমান পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে আগামী কয়েক সপ্তাহে রপ্তানি আদেশ সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। এতে দেশের বৈদেশিক মুদ্রা আয়, আন্তর্জাতিক...
২৭ মিনিট আগে
দেশে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং সেবা প্রসারের লক্ষ্যে চালু করা হয়েছে ‘ব্যাংক-মধ্যস্থতাকারী কাঠামো’। এর আওতায় প্রবর্তিত ‘ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট’ (ডিভিএ)-এর মাধ্যমে এখন থেকে সহজেই বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপল ও পেওনিয়ারের মতো বৈশ্বিক ই-কমার্স ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে..
৫ ঘণ্টা আগে
কিমিয়া সাদাত একজন বিশিষ্ট ব্যাংকিং নেতা, যার করপোরেট ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, অফশোর ব্যাংকিং, আর্থিক প্রতিষ্ঠান ব্যবসা, ট্রেড সার্ভিসেস, সাপ্লাই চেইন ফাইন্যান্স, ক্যাশ ম্যানেজমেন্ট, এজেন্ট ব্যাংকিং, রিকভারি ও পুনর্গঠন, লিজ ফাইন্যান্স এবং ইসলামিক ব্যাংকিংসহ বিভিন্ন ক্ষেত্রে
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর আর্থিক ও ভৌত অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে এডিপি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিগত ২০২৫-২৬ অর্থবছরে বাস্তবায়িত কার্যক্রমসমূহের আর্থিক ও ভৌত অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
১০ ঘণ্টা আগে