শেয়ার বাজারে এসে প্রথম দিনই বাজিমাত করেছে টাটা টেকনোলজি। আজ বৃহস্পতিবার প্রথম দিনেই কোম্পানিটির শেয়ারের মূল্য ১৮০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। এ হিসেবে বলা যায়, ২০২৩ সালে ভারতীয় শেয়ার বাজারে এখন পর্যন্ত সবচেয়ে দর্শনীয় অভিষেকের ঘটনা এটি।
প্রথম দিন বোম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) টাটা গ্রুপের এই শেয়ারের মূল্য উঠেছে ১১৯৯.৯৫ টাকা পর্যন্ত। একই সময়ে ভারতের জাতীয় স্টক এক্সচেঞ্জে (এনএসই) এই শেয়ারের দাম উঠে ১২০০ টাকা পর্যন্ত। তালিকাভুক্ত হওয়ার পর থেকেই টাটা টেকনোলজির শেয়ারের দাম বাড়তে শুরু করে। একপর্যায়ে তা ১৮০ শতাংশ পর্যন্ত বাড়ে। এতে কোম্পানির প্রায় ১৪০ শতাংশ লাভ হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বিনিয়োগকারীদের জন্য টাটা টেকনোলজির আইপিও-তে লট সাইজের আকার ছিল-৩০। অর্থাৎ প্রতি শেয়ার ৫০০ রুপি করে কমপক্ষে ৩০টি শেয়ারে বিনিয়োগ করতে হয়েছিল বিনিয়োগকারীদের। এর ফলে ন্যূনতম বিনিয়োগ করা ব্যক্তিরা প্রায় ২১ হাজার টাকার লাভ পেয়েছেন।
বিশেষজ্ঞেরা আশা করেছিলেন, টাটা টেকনোলজিসের শেয়ারের দাম ৫০০ থেকে ৯০০ রুপির মধ্যে হতে পারে। কিন্তু প্রত্যাশাকে ছাপিয়ে গেছে এই শেয়ারের দর।
টাটা কোম্পানির এই শেয়ার থেকে যে বিপুল পরিমাণে লাভ পাওয়া যাবে—তা আগে থেকেই ধারণা করেছিলেন বহু বিনিয়োগকারী। আইপিও বন্ধের পরও কোম্পানিটির শেয়ার গ্রে মার্কেটে দারুণ পারফর্ম করছিল।
২০০৪ সালের পর এই প্রথম টাটা কোম্পানির কোনো শেয়ার ছাড়া হলো বাজারে। আইপিও খোলার প্রথম দিনে মাত্র ১ ঘণ্টার মধ্যেই শতভাগ সাবস্ক্রাইব হয়ে গিয়েছিল।

দেশে দৈনিক ৩৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও নিয়মিত ২৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হয়। তবে গত ২১ জুলাই সাগরে ভাসমান এক্সিলারেট এনার্জির টার্মিনালে আগুন লেগে গেলে সরবরাহ কমতে থাকে। গত এক মাসে সামিট ও এক্সিলারেট এনার্জির দুইটি টার্মিনালে বারবার বিপত্তি দেখা দিলে দেশে...
৩ ঘণ্টা আগে
বাণিজ্য চুক্তি নিয়ে কয়েক দিনের আলোচনা ব্যর্থ হওয়ায় কানাডার বেশ কিছু পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (২২ আগস্ট) থেকে নতুন এ শুল্ক কার্যকর হয়েছে। এর জবাবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিতের ঘোষণা করেছেন এবং পাল্টা...
৪ ঘণ্টা আগে
বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম আঞ্চলিক বিমান পরিবহন (অ্যাভিয়েশন) কেন্দ্র বা ‘হাব’ হিসেবে গড়ে তুলতে হলে সরকার, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বেসরকারি বিমান সংস্থাগুলোর মধ্যে সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা অপরিহার্য বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
৬ ঘণ্টা আগে
২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা নির্ধারণ হয়েছে।
৮ ঘণ্টা আগে