রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির সকল ধরণের ব্যাংকিং কার্যক্রম আগামী ৪ জুলাই রোজ বৃহস্পতিবার থেকে ৮ জুলাই সোমবার পর্যন্ত পাঁচ দিন সাময়িকভাবে বন্ধ থাকবে। ব্যাংকের ডাটা সেন্টার স্থানান্তরের কাজ নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রূপালী ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে এই সাময়িক কার্যক্রম বন্ধের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) কর্তৃক জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডাটা সেন্টার নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে স্থানান্তরের লক্ষ্যে আগামী ৪ জুলাই ২০২৫ হতে ৮ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত সকল ধরণের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বিরত রাখার বিষয়ে রূপালী ব্যাংক এর আবেদনে সম্মতি জ্ঞাপন করা হয়।

প্রেমের শুরুটা কোনো রেস্তোরাঁয়, ডেটিং অ্যাপে কিংবা পরিচিত কোনো বন্ধুর মাধ্যমে নয়। ক্রিস্টোফার মস ও মেলিসা ব্রুকের পরিচয় হয়েছিল ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ীদের একটি ডিসকর্ড সার্ভারে। সেখানে অপরিচিত ব্যক্তিরা এনএফটি, টোকেন ও নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করতেন।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক কফি ব্র্যান্ড ‘ম্যাককফি’। এসিআই ফুডস লিমিটেডের অন্যতম প্রতিষ্ঠান এসিআই বেভারেজেসের হাত ধরে দেশের বাজারে এসেছে বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় এই কফি ব্র্যান্ড।
৪ ঘণ্টা আগে
টানা তিন মাস ধরে বেড়ে চলেছে জেট ফুয়েলের দাম। চলতি অক্টোবর মাসে উড়োজাহাজের এই জ্বালানির দামে বড় ধরনের উল্লম্ফন ঘটল। দাম বাড়ার পর লিটারে ১৭ টাকা ০৬ পয়সা বেড়ে ১৮২ টাকা ৭১ পয়সাতে দাঁড়িয়েছে।
৫ ঘণ্টা আগে
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) শুরু হয়েছে ‘বিইউএফটি জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬ (৩.০)’। উদ্ভাবন, উদ্যোক্তা সৃষ্টি এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ব্যবসায়িক সমাধানকে উৎসাহিত করতে আয়োজিত দুই দিনব্যাপী এ মেলা ৭ ও ৮ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে। বিইউএফটি বিজনেস ক্লাবের আয়োজনে
৫ ঘণ্টা আগে