বাংলাদেশের জনপ্রিয় চিপস ব্র্যান্ড ডেটোসের পক্ষ থেকে ‘Detos বাইক হবে জোস’ ক্যাম্পেইনের বিজয়ী অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়েছে। দুই মাসব্যাপী আয়োজিত এই ক্যাম্পেইনে ডেটোসের ফেসবুক পেজে প্রতি সপ্তাহে চারজন সাপ্তাহিক বিজয়ী ঘোষণা করা হয়। তাঁদের সবাইকে প্রদান করা হয় আকর্ষণীয় পুরস্কার।
পরবর্তীকালে ক্যাম্পেইন শেষে তিনজন মেগা ক্যাম্পেইন বিজয়ীর নাম ঘোষণা করা হয়। তারই ধারাবাহিকতায় ২৮ এপ্রিল সকালে রাজধানীর ধানমন্ডি-২৭-এর সুজুকির ফ্ল্যাগশিপ শোরুমে ওই ক্যাম্পেইনের পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও মহসিন আহমেদ, সিএমও আসিফ রউফ এবং হেড অব সেলস হামিদ খান। বিশেষ অতিথিরা ক্যাম্পেইনের বিজয়ী আফসানা মিমি, ইশতিয়াক আলম ও মো. জাহিদুজ্জামান নোমানের হাতে পুরস্কার তুলে দেন। ডেটোসের পক্ষ থেকে ‘ডেটোস বাইক হবে জোস’ ক্যাম্পেইনের বিজয়ী সবার প্রতি রইল শুভেচ্ছা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তেহরানের সঙ্গে কোনো চুক্তি হোক বা না হোক, আগামী ‘দুই থেকে তিন সপ্তাহের’ মধ্যে যুক্তরাষ্ট্র ইরান ছাড়বে। এই ঘোষণার প্রভাব দেখা গেছে বিশ্ববাজারে। কমেছে তেলের দাম। অন্যদিকে পতনমুখী এশিয়ার শেয়ারবাজারেও দেখা গেছে বড় ধরনের উত্থান।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের আঁচ এবার পৌঁছেছে যুক্তরাষ্ট্রের শস্য খাতে। যুদ্ধের ফলে সার ও জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে এ বছর মার্কিন কৃষকেরা ভুট্টা চাষ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) এক সাম্প্রতিক সতর্কবার্তায় এই তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার দাম বেড়েছে। আজ বুধবার (১ এপ্রিল) তিন হাজার ২৭৬ টাকা বেড়ে ২ লাখ ৪৪ হাজার ৭০০ টাকা থেকে ২ লাখ ৪৭ হাজার ৯৬৭ টাকায় দাঁড়িয়েছে। তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বাড়ায় এ দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
৬ ঘণ্টা আগে
‘প্রায় দুই ঘণ্টা দাঁড়াইছি এক পাম্পের সামনে, পরে বলে তেল নাই। পরে আরেকটা পাম্পে আইসা অনেকক্ষণ দাঁড়াইয়া ২০০ টাকার তেল দিছে।’ দেশে সৃষ্ট জ্বালানি পরিস্থিতির কথা এভাবেই তুলে ধরলেন ভুক্তভোগী ঢাকার বংশাল এলাকার বাসিন্দা মোটরসাইকেলচালক আনিসুর রহমান।
৬ ঘণ্টা আগে