
গ্রাহকদের জন্য সমন্বিত ব্যাংকিং ও বিমাসেবা নিশ্চিত করতে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। ‘One Partnership, Complete Protection’—প্রতিপাদ্যে গড়ে ওঠা এই সহযোগিতা গ্রাহকদের জন্য আরও সমন্বিত, আধুনিক এবং গ্রাহককেন্দ্রিক আর্থিক সেবা প্রদানের লক্ষ্য নিয়ে শুরু হয়েছে।
এই অংশীদারত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান গ্রাহকদের জন্য সমন্বিত ব্যাংকিং ও বিমা সমাধান দেবে, যা আর্থিক অন্তর্ভুক্তি, উদ্ভাবন এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করতে সহায়ক হবে।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত ও গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রাকিবুল করিম, এফসিএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী; শেখ পারভেজ মারেকার, হেড অব এজেন্ট ব্যাংকিং, ফরেন রেমিট্যান্স, এসবিইউ অ্যান্ড ট্রানজেকশন ব্যাংকিং; হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্র্যাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, সিআইটিও এবং হেড অব ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ও ডেপুটি হেড অব আরএমডি মো. তানজীম মোর্শেদ ভূঁইয়া; হেড অব অপারেশনস শরফুদ্দিন মো. রেদওয়ান পাটওয়ারী; চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. শরিফুল ইসলাম কাদির, এফসিএ; হেড অব ট্রেজারি আদম পিইরিফিকেশন (অনুপম) এবং হেড অব এডিসি ও হেড অব এমডিস কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান।
অন্যদিকে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব মাইক্রো, এডিসি ও ডিজিটাল চ্যানেল আবদুল হালিম; ভিপি মো. নওশাদুল করিম চৌধুরী; এভিপি মো. তানিম বুলবুল; বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. শিহাবুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের বাজারে আসছে বিশ্বখ্যাত ব্র্যান্ড কনকার নতুন প্রজন্মের কনকা গুগল টিভি (Mini AI LED TV)। দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক পণ্যের উৎপাদন ও বিপণনকারী গ্রুপ ইলেকট্রো মার্ট সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন নতুন এই টিভি সিরিজ বিপণনের সব প্রস্তুতি নিয়েছে। এখন থেকে ইলেকট্রো মার্টের
৬ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত খনি কোম্পানি গত সোমবার বিশাল অঙ্কের একটি চুক্তিতে সই করেছে। চুক্তির আওতায় সর্বোচ্চ ১ হাজার কেজি স্বর্ণ যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি করা হবে। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জানিয়েছে।
১০ ঘণ্টা আগে
সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের ওপর আরোপিত ‘হেয়ারকাট’ সিদ্ধান্তকে প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগী আমানতকারীরা। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে তাঁরা বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন শুরু করে।
১১ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ দেশটির অর্থনীতিতে সর্বোচ্চ ২১০ বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতির কারণ হতে পারে। এমন পূর্বাভাস দিয়েছেন আর্থিক বিশ্লেষক কেন্ট স্মেটার্স। তিনি বহুল ব্যবহৃত পেন ওয়ার্টন বাজেট মডেলের পরিচালক। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৩ ঘণ্টা আগে