Ajker Patrika

ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণের সীমা বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণের সীমা বাড়ল
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে ঋণের সীমা বাড়ানো হয়েছে। অপ্রাতিষ্ঠানিক বা প্রান্তিক উদ্যোক্তারা সর্বোচ্চ ৫ লাখ টাকা এবং কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা যথাক্রমে ২০ লাখ, ২ কোটি, ২৫ কোটি ও ১০০ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন। নারী উদ্যোক্তাদের জন্য জামানত ছাড়া সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণের সুবিধা দেওয়া হয়েছে।

গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ব্যাংকের নির্বাহী পরিচালক রোকন উদ্দিন জানান, ২০২৯ সালের মধ্যে ব্যাংকগুলোর মোট ঋণের অন্তত ২৭ শতাংশ সিএমএসএমই খাতে দিতে হবে। চলতি বছরে এ লক্ষ্যমাত্রা ২৫ শতাংশ ধরা হয়েছে।

সিএমএসএমই খাতে মেয়াদি ঋণের সর্বোচ্চ সময়সীমা পাঁচ বছর থেকে বাড়িয়ে সাত বছর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজশাহীর বাঘা: ৩ কোটি টাকার কাজে ভাগ চান এমপি চাঁদ

পুলিশে নিয়োগ: ৫০ হাজার কনস্টেবলের বাড়ি বাড়ি গিয়ে তদন্ত

‘টাকার বিনিময়ে’ সরকারি জমি অন্যদের দিচ্ছেন এসি ল্যান্ড

মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিপাকে বিএনপি-জামায়াত নেতারা, সারা রাত থানায় আটকে রাখলেন ওসি

পুলিশি তদন্তে সরকারি প্রাথমিকে নির্বাচিত ১৪ হাজার শিক্ষক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত