
আমদানি ও রপ্তানিকারকদের জন্য প্রতিযোগিতামূলক পরিবেশে সেবার মান বাড়াতে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২০ রহিত করে কাস্টমস আইন,২০২৩ অনুসরণ করে নতুন এই বিধিমালা প্রণয়ন করা হয়েছে।
গত ৮ জানুয়ারি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
এনবিআর জানিয়েছে, এর আগে সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স প্রদানের জন্য কোনো স্বতন্ত্র বিধিমালা ছিল না। কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২০ অনুযায়ীই সিঅ্যান্ডএফ এজেন্টদের লাইসেন্স ইস্যু করা হতো। তবে সময়োপযোগী ও কার্যক্রম আরও সহজ করতে আলাদা বিধিমালার প্রয়োজন দেখা দেওয়ায় নতুন করে সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬ প্রণয়ন করা হয়েছে।
নতুন বিধিমালায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—কাস্টমস স্টেশনভিত্তিক সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সের সংখ্যা নির্ধারণে আর এনবিআরের পূর্বানুমোদন লাগবে না। পরীক্ষায় উত্তীর্ণ এবং যোগ্য বিবেচিত সব প্রার্থীই লাইসেন্স নিতে পারবেন।
এ ছাড়া নিয়মিতভাবে প্রতিবছর নির্ধারিত সময়ে পরীক্ষা গ্রহণ করে লাইসেন্স প্রদান প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এনবিআরের পক্ষ থেকে কোনো স্থল কাস্টমস স্টেশন বন্ধ ঘোষণা করা হলেও সংশ্লিষ্ট স্টেশনের বিপরীতে ইস্যু করা সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স আর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না।
নতুন বিধিমালায় অধিক্ষেত্র সংযোজনের সুযোগ রাখা হয়েছে। এর ফলে লাইসেন্সধারী সিঅ্যান্ডএফ এজেন্টরা অন্য যে কোনো সচল কাস্টমস স্টেশনে ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
এনবিআরের আশা, নতুন এই বিধিমালার মাধ্যমে সিঅ্যান্ডএফ এজেন্টদের কার্যক্রম আরও স্বচ্ছ, সহজ ও গতিশীল হবে। পাশাপাশি আমদানি-রপ্তানি কার্যক্রমে সেবার মান উল্লেখযোগ্যভাবে বাড়বে।

ঘরে রাখা নগদ টাকার প্রবাহে এবার উল্টো স্রোত দেখা দিয়েছে। জুনে এক মাসের ব্যবধানে মানুষের হাতে থাকা নগদ কমেছে প্রায় ১৩ হাজার কোটি টাকা। একই সময়ে ব্যাংক আমানত বেড়েছে ৩৮ হাজার কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংকের এই দুই পরিসংখ্যানে মিলছে অর্থের গতিপথ বদলের ইঙ্গিত।
৪ ঘণ্টা আগে
মাত্র ২ হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতেছেন রাজধানীর বাসাবো-নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন। রিমার্ক এইচবি লিমিটেডের ব্যতিক্রমী ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের আওতায় তিনি লাখপতি বিজয়ী হয়েছেন...
৮ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আখতার হোসেনের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এর এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
৯ ঘণ্টা আগে
দক্ষিণ আমেরিকার বাজারে বাংলাদেশের হোম ডেকোর ও লাইফস্টাইল পণ্যের রপ্তানি বাড়াতে ব্রাজিলে ‘হোম শো ব্রাজিল ২০২৬’ মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতায় এবং ব্রাজিলের ব্রাসিলিয়ায় বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় সাও পাওলোর ডিস্ট্রিটো আনহেমবি প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার
১৭ ঘণ্টা আগে