গ্রাহক সন্তুষ্টি ও বিক্রয়োত্তর সেবার মানোন্নয়নের লক্ষ্যে শুরু করা ‘ব্যাক-টু-সার্ভিস’ ক্যাম্পেইন আগামী ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত অব্যাহত রেখেছে হুন্দাই বাংলাদেশ। এই ক্যাম্পেইনের আওতায় অনুমোদিত সার্ভিস সেন্টারে সেবা গ্রহণে গ্রাহকদের জন্য বিভিন্ন সেবায় বিশেষ ছাড় ও আকর্ষণীয় পুরস্কারের সুযোগ রাখা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে হুন্দাই বাংলাদেশ জানায়, গত ১ জুন শুরু হওয়া এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের অনুমোদিত সার্ভিস সেন্টারে ফিরে এসে দক্ষ টেকনিশিয়ান, জেনুইন হুন্দাই পার্টস এবং আধুনিক হুন্দাই জিডিএস (GDS) স্ক্যানার ব্যবহার করে আন্তর্জাতিক মানের বিক্রয়োত্তর সেবা গ্রহণে উৎসাহিত করা হচ্ছে। প্রতিষ্ঠানটি বর্তমানে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর অফিশিয়াল পার্টনার হিসেবেও দায়িত্ব পালন করছে।
ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা জেনুইন স্পেয়ার পার্টসে ১০ শতাংশ, পেইন্ট ওয়ার্কে ১৫ শতাংশ, লেবার চার্জ, ডেন্ট ওয়ার্ক এবং হুইল অ্যালাইনমেন্ট ও ব্যালেন্সিংয়ে ২৫ শতাংশ এবং কার ওয়াশে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এছাড়া হুন্দাই জিডিএস (GDS) স্ক্যানারের মাধ্যমে সম্পূর্ণ বিনা মূল্যে গাড়ির ডায়াগনসিস সুবিধাও দেওয়া হবে। অংশগ্রহণকারী গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ।
ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুন্দাই সার্ভিসের অ্যাডভাইজর প্রদীপ কুমার, বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. লুৎফুল করিম, সেলস অপারেশন্সের সিনিয়র ম্যানেজার মো. আতাউর রহমান, প্রোডাক্ট অ্যান্ড সাপ্লাই চেইনের ম্যানেজার মো. রুবাইয়াত উদ্দিন এবং ফেয়ার টেকনোলজি লিমিটেড ও হুন্দাই বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও সার্ভিস সেন্টার ইনচার্জ মো. মেহেদী হাসান।
হুন্দাই বাংলাদেশ সব হুন্দাই গাড়ির মালিককে দেশের নিকটস্থ অনুমোদিত সার্ভিস সেন্টারে গিয়ে এই বিশেষ ক্যাম্পেইনের সুবিধা গ্রহণ এবং গাড়ির সর্বোচ্চ কর্মক্ষমতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। ৩১ জুলাই পর্যন্ত দেশব্যাপী অনুমোদিত সার্ভিস সেন্টারগুলোতে এ ক্যাম্পেইনের সুবিধা পাওয়া যাবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো পণ্য খালাসের জটিলতা নিরসনে অস্থায়ী ও স্থায়ী ওয়্যারহাউস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। অস্থায়ী ওয়্যারহাউসের জন্য সাতটি এবং স্থায়ী ওয়্যারহাউসের জন্য চারটি সম্ভাব্য স্থান চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে ওষুধসহ তাপমাত্রা সংবেদনশীল পণ্য দ্রুত আমদানি-রপ্তানির জন্য
৩ ঘণ্টা আগে
কৃষি ও পল্লি খাতে অর্থের প্রবাহ বাড়াতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৬০ হাজার কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। গত অর্থবছরে এই লক্ষ্য ছিল ৩৯ হাজার ৫০৫ কোটি টাকা। ফলে এক বছরে লক্ষ্যমাত্রা বেড়েছে ২১ হাজার কোটি টাকা বা ৫৩ দশমিক ৮ শতাংশ।
৩ ঘণ্টা আগে
‘দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কৃষি ও পল্লী খাতের জন্য পুনঃঅর্থায়ন স্কিম’-এর আওতায় কৃষি ও পল্লি অর্থনীতির উৎপাদনমুখী ও আয়বর্ধক কর্মকাণ্ডে যোগ্য কৃষক, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট গ্রাহকদের অর্থায়নের সুযোগ বাড়বে। এর ফলে কৃষি উৎপাদনের প্রয়োজনীয়...
৬ ঘণ্টা আগে
কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতি দিয়েছে সরকার। আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভায় কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে