মুঠোফোন অপারেটর গ্রামীণফোন থ্রি-জি সেবা বন্ধ করতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার গ্রাহকদের কাছে পাঠানো খুদেবার্তায় এ কথা জানানো হয়।
বার্তায় বলা হয়, ‘খুব শিগগিরই আপনার এলাকায় থ্রি-জি সেবা বন্ধ হয়ে যাবে। তাই, নিরবচ্ছিন্ন ইন্টারনেট পেতে ১০ মে এর মধ্যে রিটেইলার থেকে সিমটি ফোর-জিতে আপগ্রেড করুন।’
নিয়মানুযায়ী, অপারেটরগুলোকে থ্রি-জি সেবা বন্ধের ৯০ দিন আগে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা ও সংশ্লিষ্ট গ্রাহকদের জানানোর নিয়ম রয়েছে। গ্রামীনফোন গতবছর টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) কাছে থ্রি-জি সেবা বন্ধের আবেদন করে। বিটিআরসির সর্বোচ্চ ফোরাম কমিশন বৈঠকে (২৭৫তম) গ্রামীণফোনকে থ্রি-জি সেবা বন্ধের অনুমোদন দেওয়া হয়।
গ্রামীনফোনের কর্মকর্তারা জানিয়েছেন, গ্রামীণফোনের থ্রি-জি সাইটের (মোবাইল টাওয়ার) সংখ্যা ৬ হাজার ৪২৯ টি। এরমধ্যে চট্টগ্রাম বিভাগে রয়েছে ২ হাজার ৬০১ টি, খুলনা বিভাগে ১ হাজার ৬১২টি, রাজশাহী বিভাগে ৮৩৩টি, ময়মনসিংহ বিভাগে ৬৮০টি, ঢাকা বিভাগে ৫৫০টি এবং বরিশাল বিভাগে রয়েছে ১৫৩টি সাইট। থ্রি-জি সেবা বন্ধ করতে এই টাওয়ারগুলো বন্ধ বা স্থগিত করতে হবে।
মোবাইল ফোন অপারেটর রবি সবার আগে থ্রি-জি সেবা বন্ধের অনুমোদন চেয়ে আবেদন করে বিটিআরসিতে। বাংলালিংকও থ্রি-জি সেবা বন্ধের আবেদন করে। অপারেটরগুলো থ্রি-জি সেবা বন্ধের অনুমোদন পেয়েছে ৷ চলতি সপ্তাহে সবার আগে বাংলালিংক তাদের থ্রিজি সেবা বন্ধ করে দেয়।

চ্যালেঞ্জপূর্ণ অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও ২০২৫ সালে সিটি ব্যাংক পিএলসি তাদের ইতিহাসের সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে। ব্যাংকটি সমন্বিতভাবে ১ হাজার ৩২৪ কোটি টাকা নিট মুনাফা করেছে, যা আগের বছরের ১ হাজার ০১৪ কোটি টাকার তুলনায় ৩১ শতাংশ বৃদ্ধি। এককভাবে ব্যাংকের মুনাফা হয়েছে ১ হাজার ৩০৬ কোটি টাকা
২ ঘণ্টা আগে
দেশের এভিয়েশন শিল্প বর্তমানে কঠিন সময় অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অঞ্জন চৌধুরী। তিনি বলেন, চলমান সংকট মোকাবিলায় খাতসংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
৬ ঘণ্টা আগে
শহরের ব্যস্ত জীবনে ফ্যাশন এখন কেবল পোশাকের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ব্যক্তিত্বের প্রকাশ। সেই ভাবনাকে সামনে রেখে রাজধানীর উত্তরায় সেন্টারপয়েন্ট শপিং মলে নতুন আউটলেট চালু করেছে নারীদের ফ্যাশন ব্র্যান্ড এক্সক্লুসিয়া।
৮ ঘণ্টা আগে
৫০ লাখ ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ঋণ মওকুফ, ১ কোটি কর্মসংস্থান, আন্তর্জাতিক বাজারে ‘ক্রিয়েটিভ ইন বাংলাদেশ’ নামে নতুন ব্র্যান্ড চালু এবং রাজস্ব-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে...
১ দিন আগে