Ajker Patrika

ঈদে ফ্যান্টাসি কিংডমের নতুন আকর্ষণ টর্নেডো ৩৬০ ভিআর

আপডেট : ১৩ জুন ২০২৪, ১৯: ৫৫
ঈদে ফ্যান্টাসি কিংডমের নতুন আকর্ষণ টর্নেডো ৩৬০ ভিআর

ঈদ মানেই ফ্যান্টাসি কিংডমের বিশেষ আয়োজন। প্রতিবারই ঈদ উৎসব উদ্‌যাপনের জন্য ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স বিনোদন পিপাসুদের জন্য নতুন নতুন আয়োজন করে থাকে। আসন্ন ঈদুল আজহায় ফ্যান্টাসি কিংডমে থাকছে অত্যাধুনিক রাইড টর্নেডো ৩৬০ ভিআর। বিস্ময়কর দৃশ্য, ডাইনোসর, হাই স্পিড রেসিং বাস্তবে অনুভব করার সঙ্গে ৩৬০ ডিগ্রি রোটেশন রাইডের রোমাঞ্চের মাত্রা বাড়িয়ে দেবে।

তুরস্কে তৈরি রাইড টর্নেডো ৩৬০ ভিআর সংযোজনের মধ্য দিয়ে এই খাতে নতুন দ্বার উন্মোচন হয়েছে। টর্নেডো ৩৬০ ভিআর রাইডটিতে ব্যবহৃত হয়েছে ফাইবার গ্লাস শোল্ডার হারনেস। সঙ্গে রয়েছে অতিরিক্ত বেল্ট লক। যেন দর্শনার্থীদের নিরাপত্তায় কোনো ত্রুটি না থাকে। আবার ভিআর হেডসেট ৫.১ সাউন্ড সিস্টেমের মাধ্যমে বাস্তবের মতো ছবি দেখা ও শোনা যাবে। সাত মিনিটব্যাপী চলমান রাইডটি দর্শনার্থীদের মনে বিশেষ দাগ কাটবে।

বিগত দুই যুগ ধরে ফ্যান্টাসি কিংডম দেশের দর্শনার্থীদের ভিন্নধর্মী বিনোদনের ব্যবস্থা করে আসছে। টর্নেডো ৩৬০ ভিআর তাদের এই প্রচেষ্টার আরেকটি সংযোজন। ভার্চুয়াল রিয়্যালিটির জগতে বিনোদনের ভিন্ন মাত্রা যোগ করবে ফ্যান্টাসি কিংডমের নতুন এই রাইড। বিনোদন শিল্পে কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড পথিকৃৎ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত