
আলুকে বিশ্ববাজারে তুলে ধরতে দেশের প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘আলু উৎসব’। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ১২ ডিসেম্বর থেকে শুরু হবে দুই দিনব্যাপী এ উৎসব।
আজ শনিবার ঢাকায় বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) কার্যালয়ে আয়োজিত ‘আলু উৎসব ২০২৫—মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সংগঠনটির প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু এ তথ্য জানান।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএসএর সিনিয়র সহসভাপতি ইশতিয়াক আহমেদ, সহসভাপতি মোহাম্মদ ইউনুছ এবং পোস্টমাস্টার কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল আলমসহ বিসিএসএর কর্মকর্তারা।
লিখিত বক্তব্যে মোস্তফা আজাদ বলেন, ‘আলু উৎসব বাংলাদেশের আলু প্রক্রিয়াজাতকরণ শিল্পকে বিশ্বে তুলে ধরার সুযোগ তৈরি করবে। এতে আধুনিক প্রযুক্তি, প্রসেসিং সক্ষমতা, সংরক্ষণ পদ্ধতি এবং দেশি-বিদেশি বিনিয়োগ ও রপ্তানির নতুন সম্ভাবনা উন্মোচন হবে।’ তিনি আলুর বহুমুখী ব্যবহার, রপ্তানি বৃদ্ধির কৌশল, আধুনিক হিমাগার প্রযুক্তি ও প্রক্রিয়াজাত শিল্প সম্প্রসারণের জরুরি প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আলু উৎপাদনে বাংলাদেশ বিশ্বের সপ্তম এবং এশিয়ার তৃতীয় বৃহত্তম আলু উৎপাদনকারী দেশ হওয়ার সত্ত্বেও পর্যাপ্ত আধুনিক সংরক্ষণ সুবিধার ঘাটতি, প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তির অভাব এবং রপ্তানিবান্ধব নীতিমালা ও অবকাঠামো না থাকায় এ সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যায়নি।
উৎসব উপলক্ষে আন্তর্জাতিক প্রদর্শনীতে দেশ-বিদেশের শতাধিক প্রতিষ্ঠান অংশ নেবে। আলু উৎপাদনের নিমিত্তে বিভিন্ন উপকরণ প্রদর্শন, হিমাগারে আধুনিক পদ্ধতিতে আলু সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, মূল্য সংযোজন, রপ্তানি, কোল্ড-চেইন প্রযুক্তি, কৃষি যন্ত্রপাতি, আলু থেকে বিভিন্ন প্রকার খাদ্য তৈরি ও প্রদর্শন এবং রন্ধনশিল্প-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করবে।

এই সময়ে রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক (আরএমজি) খাতে রপ্তানি হয়েছে ২৫ হাজার ৭৯৬ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭৩ শতাংশ কম। এই খাতের মধ্যে নিটওয়্যার পণ্য শক্ত অবস্থান বজায় রেখে ওভেন পোশাকের তুলনায় এগিয়ে রয়েছে।
৬ মিনিট আগে
দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৫ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৫ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
৫ ঘণ্টা আগে