
দেশের বাজারে সোনার দাম বেড়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বাজারে তেজাবি সোনা ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) মূল্য বাড়ার পরিপ্রেক্ষিতে নতুন দর নির্ধারণ করা হয়েছে। আজ সকাল ৯টা ১৫ মিনিটে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বাজুসের নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৪৪ হাজার ৭০০ টাকা এবং ২১ ক্যারেট সোনা প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৬০০ টাকা। আর ১৮ ক্যারেট সোনার ভরিপ্রতি মূল্য ২ লাখ ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ১০০ টাকা।
এদিকে রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন দামের তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট রুপার ভরিপ্রতি মূল্য ৫ হাজার ৭২০ টাকা এবং ২১ ক্যারেট প্রতি ভরি রুপা ৫ হাজার ৪২০ টাকা। আর ১৮ ক্যারেটের রুপার প্রতি ভরি ৪ হাজার ৬৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি ৩ হাজার ৫০০ টাকা।
বাজুস জানিয়েছে, নতুন এই মূল্যতালিকা আজ সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

চলতি অর্থবছরের প্রথম আট মাসে দেশের বৈদেশিক ঋণ ব্যবস্থাপনার বিভিন্ন সূচকে একসঙ্গে বিপরীতমুখী প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে। এ সময়ে বৈদেশিক ঋণ ছাড় আগের বছরের তুলনায় ২৬ শতাংশ কমে গিয়ে প্রায় ১০৮ কোটি ডলারের ঘাটতি সৃষ্টি হয়েছে। এর বিপরীতে ঋণের প্রতিশ্রুতি বেড়েছে ৭.৭৭ কোটি ডলার বা ৩.৩ শতাংশ।
১০ ঘণ্টা আগে
চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) বাংলাদেশ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৩৫ হাজার ৩৯৩ কোটি ৮২ লাখ টাকা। আজ সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
১৮ ঘণ্টা আগে
রোববার ক্যামেরুনের ইয়াউন্দেতে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের (এমসি-১৪) ফাঁকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদারে অনুষ্ঠিত বৈঠকে এসব আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং নিউজিল্যান্ডের বাণিজ্য
১৮ ঘণ্টা আগে
কয়েক দফা সময় বাড়ানোর পর আগামীকাল মঙ্গলবার আয়কর রিটার্ন দেওয়ার সময় শেষ হচ্ছে। এর ফলে স্বাভাবিক নিয়মে আয়কর রিটার্ন দেওয়া যাবে আর মাত্র এক দিন। তবে আগামীকালের পর কেউ আয় কর দিতে চাইলে আগেই অনলাইনে আবেদন করে সময় বাড়িয়ে নিতে হবে।
১৮ ঘণ্টা আগে