নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠার চুক্তি বাস্তবায়নের উদ্দেশে আইন করতে যাচ্ছে সরকার। আইনটি পাস হলে বাংলাদেশ ডলার ছাড়া অন্য বিদেশি মুদ্রায় ঋণ নিতে পারবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
এ লক্ষ্যে ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিল-২০২৩’ জাতীয় সংসদে তোলা হয়েছে। সোমবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষে আইনমন্ত্রী আনিসুল হক বিলটি সংসদে তোলেন। পরে বিলটি পরীক্ষা করে এক সপ্তাহের সময় দিয়ে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত ব্রিকস জোট ২০১৪ সালে অ্যাগ্রিমেন্ট অন দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংক স্বাক্ষরের মাধ্যমে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) নামে একটি বহুজাতিক ব্যাংক প্রতিষ্ঠা করে। বর্তমানে ৫টি প্রতিষ্ঠাতা সদস্য এবং বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, মিসরসহ মোট ৮টি দেশ এর সদস্য। ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ এনডিবির সদস্য লাভ করে। এনডিবির আর্টিকেল অব অ্যাগ্রিমেন্ট অনুযায়ী অ্যাগ্রিমেন্ট অন দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংক অনুসমর্থন করা প্রয়োজন।
বিলটি তোলার সময় আইনমন্ত্রী বলেন, ‘ব্রিকস গোষ্ঠী থেকে এই ব্যাংকটি করা হচ্ছে। এই ব্যাংকে যাঁরা সদস্য হবেন, তাঁরা এ ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। এই ব্যাংক আইনটা করার সঙ্গে সঙ্গে সেখান থেকে ইতিমধ্যে আমাদের প্রস্তাব অনুযায়ী তারা আমাদের ঋণ দেওয়ার জন্য প্রস্তুত আছে। এই আইন করার পরই আমরা সেই চুক্তিতে সদস্য হব। সদস্য হওয়ার পরই সেই ঋণটা নিতে পারব।

দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস প্রবাসী আয় বা রেমিট্যান্স। সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে, যার পরিমাণ ৫৮৪ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার। শীর্ষ ৫ দেশের তালিকায় অন্য দেশগুলো হচ্ছে যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র।
৩৫ মিনিট আগে
রাজস্ব আদায়ে গতি ফিরলেও লক্ষ্য অধরাই রয়ে গেছে। বিদায়ী অর্থবছর শেষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঘাটতি দাঁড়িয়েছে ৮৭ হাজার ৫২৭ কোটি টাকা। অর্থাৎ সরকার সংশোধিত লক্ষ্যমাত্রার প্রায় পাঁচ ভাগের এক ভাগ রাজস্ব আদায় করতে পারেনি। অর্থনীতিবিদদের মতে, করজাল সম্প্রসারণ ও কর প্রশাসনের সংস্কার ছাড়া প্রতিবছর...
১ ঘণ্টা আগে
চট্টগ্রামে গ্যাস-সংকট এখন সবচেয়ে বেশি ভোগাচ্ছে শিল্প খাতকে। প্রয়োজনের তুলনায় প্রায় ৪৫ শতাংশ কম গ্যাস সরবরাহে বড় শিল্পকারখানাগুলোর উৎপাদন ৩০-৪০ শতাংশ পর্যন্ত কমে গেছে। এর ফলে কোথাও উৎপাদন সীমিত করা হয়েছে, কোথাও ৩ গুণ বেশি ব্যয়ে বিকল্প জ্বালানি ব্যবহার করতে হচ্ছে।
১ ঘণ্টা আগে
ভারত থেকে সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির আওতায় আমদানি করা চালের মধ্যে নিম্নমানের চালগুলো ফেরত পাঠানো হচ্ছে। তবে পুরো জাহাজের চাল ফেরত দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে খাদ্য বিভাগ।
১১ ঘণ্টা আগে