
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির মধ্যে আজ রোববার অধিকাংশ গন্তব্যে ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে দোহা, দুবাই ও আবুধাবি—এই তিনটি গন্তব্য ছাড়া মধ্যপ্রাচ্যের অন্য সব ফ্লাইট নির্ধারিত সময়েই ছেড়ে যাবে বলে জানিয়েছে সংস্থাটি।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, যাত্রীদের নির্ধারিত সময়ের অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
আজ এক বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, গতকাল (২৮ ফেব্রুয়ারি) ঢাকা থেকে মদিনাগামী যে ফ্লাইটটি (বিজি-৩৩৭) বাতিল করা হয়েছিল, সেটি আজ বিকেল ৪টায় মদিনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এ ছাড়া গতকাল বাতিল হওয়া ঢাকা থেকে জেদ্দাগামী ফ্লাইট (বিজি-৩৩৫) আজ সন্ধ্যা ৭টায় জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে।
এদিকে গতকাল দিবাগত রাত ১টা ১৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদগামী যে ফ্লাইটটি (বিজি-৩৩৯) স্থগিত করা হয়েছিল, সেটি আগামীকাল সোমবার (২ মার্চ) দুপুর ১টায় রিয়াদের উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে বলা হয়েছে, সংশ্লিষ্ট ফ্লাইটগুলোর যাত্রীদের যাত্রা শুরুর কমপক্ষে চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকতে হবে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের জোট আসিয়ানের সঙ্গে চীনের বাণিজ্য গত এক বছরে ১ ট্রিলিয়ন বা এক লাখ কোটি মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। চলতি বছরেও এই গতি বজায় আছে। চীনের বাণিজ্য উপমন্ত্রী ইয়ান তোং আজ মঙ্গলবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছেন...
২ ঘণ্টা আগে
১৯৮৪ সালের বিধিমালা সংশোধন করে নতুন বিধিমালা করা হচ্ছে। বর্তমান সরকার বেসামরিক বিমান চলাচল খাতে বিনিয়োগ বৃদ্ধিকে গুরুত্ব দিচ্ছে। তাই নতুন বিধিমালা ব্যবসা ও বিনিয়োগবান্ধব করার পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়ন এবং বিমান চলাচলের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে...
৬ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশ্ব অর্থনীতিতে মন্দা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি। তিনি বলেন, এআই বৈশ্বিক আর্থিক ব্যবস্থার জন্য বড় ধরনের সাইবার নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে।
১১ ঘণ্টা আগে
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়ন ও সম্প্রসারণে বাংলাদেশকে ১৭ কোটি ৫০ লাখ ডলার (১৭৫ মিলিয়ন ডলার) ঋণ দেওয়ার অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সহজ শর্তের এই ঋণে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের দুর্গম ২৬টি উপজেলায় বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে।
১৩ ঘণ্টা আগে