
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষে (বেপজা) ৮৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে লিজ টোব্যাকো মেশিনারি কোম্পানি লিমিটেড; বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১০১ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। এতে ৯২ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রতিষ্ঠানটির মালিকানায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরের দুটি প্রতিষ্ঠান।
আজ সোমবার এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আশরাফুল কবীর এবং লিজ টোব্যাকো মেশিনারির চেয়ারম্যান লি মেং এই চুক্তি স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (প্রশাসন) তাজিম-উর-রহমান, নির্বাহী পরিচালক এ এস এম আনোয়ার পারভেজ এবং লিজ টোব্যাকো মেশিনারি কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই চুক্তি বেপজার অর্থনৈতিক অঞ্চলে প্রথম মেশিন কারখানা স্থাপনের পথকে সুপ্রশস্ত করল, যা এই অর্থনৈতিক অঞ্চলের বৈচিত্র্যময় পণ্যসম্ভারকে আরও সমৃদ্ধ করবে। কারখানাটি তামাক ও সিগারেট তৈরির যন্ত্র তৈরি করবে, যা হবে বেপজাধীন ইপিজেড এবং অর্থনৈতিক অঞ্চলে উৎপাদিত বৈচিত্র্যময় পণ্যের নতুন সংযোজন।
নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘বেপজায় প্রথম যন্ত্র উৎপাদনকারী এই প্রতিষ্ঠান বেপজার রপ্তানিমুখী শিল্পের বৈচিত্র্যায়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অন্যান্য রপ্তানিমুখী শিল্প খাতের প্রসারে সহায়তা করতে আমরা জোনগুলোতে আরও যন্ত্রপাতি উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠানের বিনিয়োগকে স্বাগত জানাচ্ছি।’
বেপজার নির্বাহী চেয়ারম্যান লিজ টোব্যাকো কোম্পানির চেয়ারম্যানকে বাংলাদেশের ইপিজেডসমূহের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান, যা দেশে আরও বেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক হবে।

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আন্দোলন ও শৃঙ্খলভঙ্গের অপরাধে শাস্তির মুখে পড়া ২০ জন কর্মকর্তার দণ্ডাদেশ বাতিল করেছেন রাষ্ট্রপতি। অভিযুক্ত কর্মকর্তারা নিজেদের ভুল স্বীকার করে মার্জনা প্রার্থনা করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২২ মিনিট আগে
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যকার বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী ও সহজীকরণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ইইউর চিহ্নিত ৬১টি শুল্ক বহির্ভূত বাণিজ্য বাধার মধ্যে ৪৮টিরই সমাধান করেছে বাংলাদেশ। অবশিষ্ট বিষয়গুলোও দ্রুত নিষ্পত্ত
১ ঘণ্টা আগে
বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। প্রকৃত ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণে সুবিধা দেওয়ার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
২ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার দাম কয়েক দফায় কমানোর পর গত বৃহস্পতিবার বাড়িয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ রোববার ফের দাম কমানো হলো। এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন থেকে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা, যা গত বৃহস্পতিবার ছিল ২ লাখ ৩৭ হাজার ৩৪৮ টাকা।
৫ ঘণ্টা আগে