শুল্ক কমানোর পরও খেজুরের দাম কমানো নিয়ে সন্দিহান আমদানিকারকেরা। তাঁরা দাবি করছেন, শুল্ক যে হারে বেড়েছে, তাতে বেশি দামে কেনা ও ডলারের বাড়তি দরের কারণে খুব বেশি দাম কমানোর সুযোগ নেই। খেজুর আমদানিকারকেরা বলেন, রমজান মাসে ৬০ হাজার টন খেজুরের চাহিদা রয়েছে। গত বছর খেজুর আমদানিতে ৫ শতাংশ অগ্রিম আয়কর ও ৫ শতাংশ অগ্রিম ভ্যাট ছিল। এবার সরকার কাস্টমস ডিউটি ২৫ শতাংশ, নিয়ন্ত্রণমূলক শুল্ক ৩ শতাংশ ও ১৫ শতাংশ ভ্যাট আরোপ করে। এতে শতকরা শুল্ক দিতে হচ্ছে ৫৩ শতাংশ।
শুধু তা-ই নয়, কেনার দামের চেয়ে বেশি দাম ধরে শুল্কায়ন করা হচ্ছে। এতে আমদানি ব্যয় অনেকটাই বেড়েছে। ফলে রোজায় সাধারণ মানুষের নাগালের বাইরে থাকবে খেজুর।
খেজুর যাতে কোনো অবস্থায় গতবারের চেয়ে দাম বেশি না হয়, সে বিষয়ে নিয়ন্ত্রণ রাখার দাবি জানিয়েছে ক্যাব। সংগঠনের সভাপতি গোলাম রহমান বলেন, অতিরিক্ত শুল্কায়নের বিষয়টি কতটুকু সত্য, সে বিষয়ে এনবিআরে খোঁজ নিয়ে দেখা যেতে পারে। তবে ভোক্তা যাতে কষ্ট না পায়, সে বিষয়ে সরকারকে নজরদারি করতে হবে।
বাংলাদেশ ফ্রেশ ফুড ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হাজি সিরাজুল ইসলাম বলেন, ‘গত বছর খেজুরের শুল্কায়ন ছিল টনপ্রতি ৫০০ ডলার। বর্তমানে তা বাড়িয়ে এক হাজার ডলার করা হয়েছে। ড্রাই কনটেইনারে কার্টনের খেজুরে গত বছর শুল্কায়ন ছিল এক হাজার ডলার। বর্তমানে তা বাড়িয়ে ২ হাজার ৫০০ ডলার, ১ হাজার ১০০ ডলারের শুল্কায়ন ২ হাজার ৭৫০ থেকে ৪ হাজার ডলার করা হয়েছে। এটা রীতিমতো আমাদের ওপর জুলুম।’

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৩ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৪ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১৬ ঘণ্টা আগে