
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের গত ৮ অক্টোবর ২০২৬ তারিখের এক প্রজ্ঞাপনে আবু সাঈদ মো. রওশানুল হক পদোন্নতিপ্রাপ্ত হয়ে দেশের সর্ববৃহৎ বিশেষায়িত ব্যাংক ‘বাংলাদেশ কৃষি ব্যাংক’-এ উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে যোগদান করেছেন।
দীর্ঘ ২৮ বছরেরও বেশি সময়ের সমৃদ্ধ ব্যাংকিং ক্যারিয়ারে তিনি ব্যাংকিং খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন। পদোন্নতির পূর্বে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে প্রশাসন মহা বিভাগ, পরিকল্পনা ও পরিচালন মহা বিভাগ, আন্তর্জাতিক ও হিসাব মহা বিভাগ এবং প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
রওশানুল হক ১৯৯৮ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক, প্রাইম ব্যাংক পিএলসি এবং বেসিক ব্যাংক পিএলসিতে বিভিন্ন মেয়াদে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বেসিক ব্যাংকে দীর্ঘ ২১ বছরের কর্মজীবনে তিনি শাখা ব্যবস্থাপক, ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ, সিএফও, সিআরও, ইনোভেশন অফিসার এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন মহা বিভাগের প্রধান ও সার্কেল প্রধান হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী জনাব আবু সাঈদ মো. রওশানুল হক বরিশাল ক্যাডেট কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে বিএসসি (সম্মান) এবং এমএসসি সম্পন্ন করেন।
বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ডেটা সায়েন্স ও মেশিন লার্নিং বিষয়ে পিএইচডি গবেষণারত আছেন। এছাড়াও তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ থেকে ব্যাংকিং ডিপ্লোমা সম্পন্ন করেছেন এবং সিসকো সার্টিফায়েড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট সহ ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও সাইবার সিকিউরিটির ওপর দেশ-বিদেশে একাধিক প্রশিক্ষণ ও ডিগ্রি অর্জন করেছেন। আন্তর্জাতিক ক্ষেত্রে সামাজিক ব্যাংকিং, কৃষি অর্থায়ন ও ক্ষুদ্র-মাঝারি শিল্প উন্নয়নে অভিজ্ঞতা অর্জনে তিনি যুক্তরাজ্য, শেঞ্জেনভুক্ত একাধিক রাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিশ্বের ১৫টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন।

ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহারের সঠিক পদ্ধতি ও এর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল ‘এআই অটোমেশন সামিট ২০২৬’। গত শুক্রবার (৯ অক্টোবর) ঢাকার রিজেন্সি হোটেলে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে
নবজাতকের যত্নে ‘টুইংকেল নিউ বর্ন বেবি বেল্ট ডায়াপার’ বাজারে এনেছে এসিআইয়ের জনপ্রিয় ব্র্যান্ড টুইংকেল। সম্প্রতি নতুন এ পণ্য বাজারে আনার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
৩ ঘণ্টা আগে
ঋণখেলাপি হওয়া সত্ত্বেও ব্যবসা সচল রাখতে বেক্সিমকো গ্রুপের দুই প্রতিষ্ঠানকে বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠান দুটি হলো বেক্সিমকো এলপিজি ইউনিট-১ ও শাইনপুকুর সিরামিকস। আজ সোমবার এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে আইনি নিষেধাজ্ঞা...
৩ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অবকাঠামোতে বিপুল বিনিয়োগের কারণে বৈশ্বিক প্রবৃদ্ধি প্রায় ৩ শতাংশে রয়েছে। এ বিনিয়োগ এশিয়ার অর্থনীতির প্রবৃদ্ধিতেও ভূমিকা রাখছে। তবে একই সঙ্গে কর্মসংস্থান, করব্যবস্থা ও শিক্ষাক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে