
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর আর্থিক ও ভৌত অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে এডিপি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিগত ২০২৫-২৬ অর্থবছরে বাস্তবায়িত কার্যক্রমসমূহের আর্থিক ও ভৌত অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
আজ বুধবার (২৯ জুলাই) সংস্থার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএডিসির চেয়ারম্যান মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে বিভিন্ন প্রকল্প পরিচালক, বিভাগ ও উইং প্রধানেরা অংশগ্রহণ করেন।
সভায় জানানো হয়, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলোর মধ্যে সংশ্লিষ্ট অর্থবছরে এডিপি বাস্তবায়নে বিএডিসি শীর্ষ স্থান অর্জন করেছে।
এ প্রসঙ্গে বিএডিসির চেয়ারম্যান বলেন, কৃষি শব্দটির সঙ্গেই বিএডিসি ওতপ্রোতভাবে জড়িত। কৃষিক্ষেত্রে যে কোনো পর্যায়ে সভা অনুষ্ঠিত হলে সেখানেই স্বয়ংক্রিয়ভাবে বিএডিসির নামটি আলোচনায় উঠে আসে। এর অর্থ দাঁড়ায়, কৃষি ও কৃষকের উন্নয়নে বিএডিসির প্রতি সরকারের গভীর বিশ্বাস ও আস্থা রয়েছে।
চেয়ারম্যান আরও বলেন, ‘বিএডিসির প্রতি সরকারের বিশ্বাস ও আস্থা এবং গৌরবময় ঐতিহ্য আমাদের আরও সুচারুরূপে কার্যক্রম সম্পাদনের মাধ্যমে সমুন্নত রাখতে হবে।’
স্মার্ট ও আধুনিক কৃষি ব্যবস্থাপনায় গতিশীলতা আনতে বিএডিসির কার্যক্রমের পরিধি আরও বিস্তৃতির ক্ষেত্রে সরকারের গভীর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
বিএডিসির চেয়ারম্যান আরও বলেন, কৃষিক্ষেত্রে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারমূলক কাজ যেমন-গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ উৎপাদন, আমদানি নির্ভরতা কমিয়ে দেশের অভ্যন্তরে কৃষকদের চাহিদা অনুযায়ী পাটবীজ উৎপাদন এবং বৃক্ষরোপণের মহাপরিকল্পনা প্রভৃতি বাস্তবায়নে সুনির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী সংশ্লিষ্ট সকলকে অধিক দায়িত্বশীলতার পরিচয় দিয়ে কর্মসম্পাদনের নির্দেশনা প্রদান করেন।

দেশের শিল্পাঞ্চলে গ্যাস-সংকট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় তৈরি পোশাক খাতে উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থান নিয়ে উদ্বেগ বাড়ছে। শিল্পমালিকদের আশঙ্কা, চলমান পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে আগামী কয়েক সপ্তাহে রপ্তানি আদেশ সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। এতে দেশের বৈদেশিক মুদ্রা আয়, আন্তর্জাতিক...
২৬ মিনিট আগে
দেশে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং সেবা প্রসারের লক্ষ্যে চালু করা হয়েছে ‘ব্যাংক-মধ্যস্থতাকারী কাঠামো’। এর আওতায় প্রবর্তিত ‘ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট’ (ডিভিএ)-এর মাধ্যমে এখন থেকে সহজেই বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপল ও পেওনিয়ারের মতো বৈশ্বিক ই-কমার্স ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে..
৫ ঘণ্টা আগে
কিমিয়া সাদাত একজন বিশিষ্ট ব্যাংকিং নেতা, যার করপোরেট ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, অফশোর ব্যাংকিং, আর্থিক প্রতিষ্ঠান ব্যবসা, ট্রেড সার্ভিসেস, সাপ্লাই চেইন ফাইন্যান্স, ক্যাশ ম্যানেজমেন্ট, এজেন্ট ব্যাংকিং, রিকভারি ও পুনর্গঠন, লিজ ফাইন্যান্স এবং ইসলামিক ব্যাংকিংসহ বিভিন্ন ক্ষেত্রে
৬ ঘণ্টা আগে
২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত তৃতীয় প্রান্তিকের ফলাফল প্রকাশ করেছে ভিসা ইনকরপোরেটেড। এই প্রান্তিকে ভিসার জিএএপি (প্রচলিত হিসাব-মান) নিট মুনাফা দাঁড়িয়েছে ৫ দশমিক ৬ বিলিয়ন ডলার। শেয়ার প্রতি নিট মুনাফা ২ দশমিক ৯৭ ডলার। যা গত বছরের তুলনায় যথাক্রমে ৭ শতাংশ ও ১০ শতাংশ বেশি।
৯ ঘণ্টা আগে