চট্টগ্রাম: আগামীকাল (১ জুলাই) থেকে রাজস্ব আদায়ে দেশের সকল কাস্টমস হাউস ও স্টেশনে একযোগে চালু হচ্ছে ই-পেমেন্ট (ইলেকট্রনিক পেমেন্ট) সিস্টেম। প্রাথমিক ভাবে এ পদ্ধতি দেশের সকল কাস্টমস হাউস ও স্টেশনে একযোগে চালু হবে।
দ্রুত আমদানি-রপ্তানি, পণ্য খালাস ও বোঝাইয়ের ক্ষেত্রে স্বয়ংক্রিয় ভাবে রাজস্ব আদায়ের লক্ষ্যে সরকার এ পদ্ধতি চালু করতে যাচ্ছে। এটি চালু হলে সিঅ্যান্ডএফ আমদানি কারক নিজ অফিস বা বাসা থেকে যে কোন তফসিলি ব্যাংক থেকে রাজস্ব পরিশোধ করতে পারবেন। এ পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে রাজস্ব পরিশোধ করা যাবে এবং এসএমএসের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মো. ফখরুল আলম আজকের পত্রিকাকে জানান, আগামীকাল ১ জুলাই থেকে ই-পেমেন্ট চালুর লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ জন্য বন্দর, শিপিং এজেন্ট, সিঅ্যান্ডএফ এজেন্টসহ সকল স্টেক হোল্ডারকে আগে থেকেই প্রস্তুতি গ্রহণের জন্য বলা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে এ বিষয়ে গণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ই-পেমেন্ট পদ্ধতি চালু হলে রাজস্ব আদায় দ্রুত ও সহজ হবে। আমদানি কারকগণ বন্দর থেকে দ্রুত পণ্য খালাস করতে পারবেন।
জানা গেছে, আমদানি ও রপ্তানিকারকদের পণ্য খালাস ত্বরান্বিত করার লক্ষ্যে এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের মাধ্যমে এ পদ্ধতি চালু করা হচ্ছে। আরটিজিএস (রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট) সিস্টেমের মাধ্যমে যে কোন বাণিজ্যিক ব্যাংক থেকে ই-পেমেন্ট মাধ্যমে (ইলেকট্রনিক পেমেন্ট) রাজস্ব পদ্ধতি বাধ্যতামূলক করা হয়েছে।
প্রথম পর্যায়ে আজ ১ জুলাই থেকে দু'লক্ষ টাকার অধিক পণ্যের রাজস্ব আবশ্যিক ভাবে ই-পেমেন্টের মাধ্যমে পরিশোধের বিধান করা হয়েছে। আগামী ১ জানুয়ারি ২০২২ থেকে সকল পণ্য চালান ই-পেমেন্ট (ইলেকট্রনিক পেমেন্ট) মাধ্যমে চালুর লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়মে রাজস্ব পরিশোধের ক্ষেত্রে অবশ্যই কাস্টমস অফিস কোড, বিল অব এন্টির (বি/ই) বছর, বি/ই নম্বর, এআইএন্ড নম্বর, এসেসম্টে ডিউটি, (দশমিকের পরের সংখ্যাসহ) সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট এর মোবাইল নম্বর আরটিজিএস ফরমে পূরণ করে রাজস্ব পরিশোধ করতে হবে। রাজস্ব পরিশোধের পর কনফার্মেশন আসার পর বন্দরে গিয়ে পণ্য চালান ডেলিভারি দেওয়া যাবে।

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার অতিরিক্ত যুদ্ধজাহাজ ও সেনা পাঠানোর খবর এবং চীনের জ্বালানি রপ্তানি স্থগিত রাখার সিদ্ধান্তের প্রেক্ষাপটে আজ শুক্রবার তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।
১ ঘণ্টা আগে
কাগজ ও নগদনির্ভরতা কমিয়ে দেশের আর্থিক লেনদেনকে আরও ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে পুঁজিবাজারের সব কার্যক্রম কাগজমুক্ত করে অনলাইনে আনার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
৯ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও এর আওতাধীন ওভারফ্লো ইয়ার্ড (ওসিওয়াই) আগামী ১৫ বছরের জন্য বিদেশি বা আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য খসড়া কনসেশন চুক্তির অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
১০ ঘণ্টা আগে
যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭’-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। মোট ৩৮ দশমিক ৪২ ওয়েটেড স্কোর নিয়ে বিশ্ববিদ্যালয়টি এ অবস্থান অর্জন করেছে।
১৫ ঘণ্টা আগে