বাণিজ্যিক আমদানিকারকদের জন্য অপরিশোধিত ভোজ্য তেলের আমদানি পর্যায়ে ৫ শতাংশ আগাম কর (এটি) অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল মঙ্গলবার এক বিশেষ আদেশে এ অব্যাহতি দেওয়া হয়।
এনবিআর সূত্র জানায়, অপরিশোধিত সয়াবিন তেল ও অপরিশোধিত পাম তেল আমদানির ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। অব্যাহতির সুবিধা নিতে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে।
এনবিআরের প্রথম সচিব (মুসক নীতি) মোহা. মসিউর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়, আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ অনুযায়ী পণ্য আমদানির জন্য প্রযোজ্য সকল শর্তাদি পরিপালন করতে হবে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৫১, ৫৩, ৫৪, ৬৪ ও ১০৭ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর বিধি ৪০ এ উল্লিখিত মূল্য সংযোজন কর সংক্রান্ত হিসাবরক্ষণসহ কর চালানপত্র ও দাখিলপত্রের যাবতীয় আনুষ্ঠানিকতা প্রতিপালন করতে হবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে ১৭ অক্টোবর (শনিবার) ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে
২ ঘণ্টা আগে
ডেঙ্গু প্রতিরোধে আগামী তিন মাস ব্যাংকের সব কার্যালয়, এটিএম বুথ ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক স্থাপনায় পরিচ্ছন্নতা অভিযান এবং এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংসের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
২ ঘণ্টা আগে
সিটিজেনস ব্যাংক পিএলসি এর ‘ত্রৈমাসিক বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬’ বৃহস্পতিবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আলমগীর হোসেন সভার সভাপতিত্ব করেন।
৫ ঘণ্টা আগে
ভারতের বাজারে পণ্য রপ্তানিতে স্থলবন্দরভিত্তিক বিধিনিষেধ ও অশুল্ক বাধা দূর করার বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছে বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশি পাটপণ্য ও পেট ফিল্মের ওপর আরোপিত অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে।
১১ ঘণ্টা আগে