রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুর্নীতির তথ্য জানাতে একটি হটলাইন ই–মেইল খোলা হয়েছে। এই ই–মেইলে বিমানের কর্মীরা বিমান সম্পর্কে তথ্যপ্রমাণসহ যে কোনো দুর্নীতি বা অনিয়মের বিষয়ে জানাতে পারবেন। ই–মেইলটি হচ্ছে— [email protected].
সম্প্রতি এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি সূত্র থেকে জানা গেছে, বিমানের অডিট ও ফিন্যান্স সংক্রান্ত উপ–কমিটির একটি বৈঠকে এ ধরনের হটলাইন ই–মেইল খোলার সিদ্ধান্ত নেওয়া হয় এবং এ সিদ্ধান্ত বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত হয়।
ইতিমধ্যে, এই বিষয়টি অবগত করে কর্মীদের একটি অফিস আদেশ দিয়েছে বিমান। এতে বলা হয়েছে, ‘এই ই–মেইলে মূলত দুইটি তথ্য পাঠানো যাবে। প্রথমটি হচ্ছে, বিমানের প্রকিউরমেন্ট প্রক্রিয়া, পেমেন্ট প্রক্রিয়া, রিক্রুটমেন্ট প্রক্রিয়া ইত্যাদি নিয়ে পরামর্শ। অপরটি হচ্ছে বিমানের দুর্নীতি নিয়ে তথ্য। বিমান সবাইকে নিজস্ব ই–মেইল দিয়ে এসব তথ্য জানাতে উৎসাহিত করেছে। প্রত্যেক তথ্যদাতার নাম–পরিচয় গোপন রাখা হবে। তবে কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা তথ্য দেয়, সে ক্ষেত্রে তাদের বিরুদ্ধে বিমান ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করবে।’
হটলাইন ই–মেইলটি কেবলমাত্র ৩ জন ব্যক্তি খুলতে পারবেন। তারা হচ্ছেন বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল মুয়ীদ চৌধুরী, বিমানের অডিট ও ফাইন্যান্স বিষয়ক উপ–কমিটির আহ্বায়ক আলী আশফাক এবং উপ–কমিটির সদস্য সেলিফ আর এফ হোসেন।

রেকর্ডমূল্যে নিলামে বিক্রি হলো ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি (ইভি)। ব্রিটিশ আইফোন ডিজাইনার স্যার জনি আইভের পরিকল্পনায় তৈরি হয়েছিল ফেরারি লুসে গাড়িটি। ক্যালিফোর্নিয়ায় আরএম সোথেবিজের আয়োজিত নিলাম অনুষ্ঠানে ৪ কোটি ডলারে (বাংলাদেশি মুদ্রায় ৪৯০ কোটি টাকা) বিক্রি হয় এটি।
৯ মিনিট আগে
দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, পল্লি অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে গতকাল (১৬ আগস্ট) আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।
৩ ঘণ্টা আগে
ভারতে কিউআর কোড স্ক্যান করে কয়েক মুহূর্তে টাকা পাঠানো এখন প্রায় সবার দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। কোনো পয়েন্ট অব সেল (পস) যন্ত্র বা নগদ টাকার ঝামেলা নেই, আর সবচেয়ে বড় কথা—গ্রাহক বা বিক্রেতা কারও জন্যই কোনো দৃশ্যমান সার্ভিস চার্জ ছিল না।
৪ ঘণ্টা আগে
এক দশক আগেও যে অর্থনীতির বড় অংশের হিসাব করা হতো কারখানা, দোকান, কৃষি ও প্রচলিত সেবার মাধ্যমে, এখন সেই চিত্র অনেকটাই বদলে গেছে। স্মার্টফোনের মাধ্যমে পণ্য বিক্রি, অ্যাপভিত্তিক যাতায়াত, মোবাইল ফোনে আর্থিক লেনদেন, অনলাইনে কাজ করে আয় কিংবা ফুটপাতে ছোট ব্যবসা—সবই এখন মানুষের আয় ও অর্থনৈতিক কর্মকাণ্ডের অংশ
১৪ ঘণ্টা আগে