
আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট (টিকফা) বৈঠকে জেনারেলাইজড সিস্টেম অব প্রিফারেন্সেস নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ বৃহস্পতিবার সকালে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ২৮তম ইউএস ট্রেড শো এবং ঢাকায় যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল সার্ভিস অফিস উদ্বোধনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ডিসেম্বরে টিকফা মিটিং রয়েছে। সেখানে বিস্তারিত (জিএসপি নিয়ে) আলোচনা হবে। আমাদের একটি টিম যাচ্ছে এসব বিষয়ে যাচাই-বাছাই করার জন্য। দুই পক্ষের আলোচনা খুবই আন্তরিক হয়েছে। আশাবাদী যে আমরা সামনে এগোতে পারব।’
ইউএস ট্রেড শোয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যবিষয়ক সহকারী সচিব অরুণ ভেঙ্কটরমন। তিনি বলেন, ‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ৫০ বছর অতিবাহিত হয়েছে। আমরা এই সম্পর্ক আরও জোরদার করতে চাই। ইউএস ট্রেড শো দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করবে বলে আমি মনে করি।’
আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) বাংলাদেশ এবং ঢাকায় মার্কিন দূতাবাসের যৌথ আয়োজনে প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে তিন দিনব্যাপী চলবে ইউএস ট্রেড শো। এই প্রদর্শনীতে জ্বালানি, ব্যাংকিং ও আর্থিক সেবা, খাদ্য ও পানীয়সহ বিভিন্ন খাতে বাংলাদেশে কাজ করা ৪০টির বেশি মার্কিন ব্র্যান্ড অংশ নিচ্ছে। প্রদর্শনী চলবে ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত।
১৯৯২ সাল থেকে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে আসছে। তবে করোনার কারণে দুই বছর এই প্রদর্শনী হয়নি। প্রদর্শনীর পাশাপাশি চারটি তথ্যভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হবে।
এর মধ্যে বৃহস্পতিবার বেো ৩টায় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক সংস্থার (ইউএসএইড) উদ্যোগে একটি সেমিনার হবে, যার আলোচ্য বিষয় ‘বাংলাদেশে ইউএসএইড: অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা ও বেসরকারি খাতের অংশগ্রহণ’।
আগামীকাল শুক্রবার বেলা ৩টায় রয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকার কনস্যুলার অফিস ও এডুকেশন ইউএসএ পরামর্শকেন্দ্রের কর্মকর্তাদের যৌথ উপস্থাপনা। সেখানে তাঁরা সারা বাংলাদেশে এডুকেশন ইউএসএর মাধ্যমে দেওয়া বিনা মূল্যে পরামর্শসেবা এবং যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য শিক্ষার্থী ভিসা আবেদনের প্রক্রিয়া সম্পর্কে আলোকপাত করবেন। এই অধিবেশনের পর বিকেল সাড়ে ৪টায় দূতাবাসের কনস্যুলার কর্মকর্তারা ব্যবসা, বিনিয়োগ ও চাকরির ভিসাসহ বিভিন্ন ধরনের মার্কিন ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন।
শনিবার বিকেল সাড়ে ৪টায় দূতাবাসের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের ওপর মেধাস্বত্বের প্রভাববিষয়ক প্যানেল আলোচনা।

দেশে দীর্ঘদিন ধরেই বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের (এফডিআই) খরা চলছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণের অংশ হিসেবে সরকার দেশে নানা উদ্যোগের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও সরকারি-বেসরকারি ফোরামে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার চিত্র তুলে ধরার চেষ্টা করছে। সেই ধারাবাহিকতার কিছুটা সুফল এখন স্পষ্ট হচ্ছে।
১ ঘণ্টা আগে
জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বিপুল সমর্থন নিয়ে গঠিত বর্তমান সরকারের উন্নয়ন আকাঙ্ক্ষা যেকোনো সময়ের তুলনায় বেশি। আর নির্বাচিত সরকারের এ উন্নয়ন প্রতিশ্রুতি পূরণের পথ খোলে সাধারণত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) যথাযথ বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে জোরারোপ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বৃদ্ধির আহ্বানও জানিয়েছেন।
৮ ঘণ্টা আগে
আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং বিপিসির (বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন) লোকসান কমানোর অজুহাতে দেশের বাজারে একলাফে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধি করেছে সরকার। নতুন এই দর ঘোষণার পর ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
১৪ ঘণ্টা আগে