আন্তর্জাতিক এমএসএমই (মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প) দিবস-২০২৬ উপলক্ষে এনসিসি ব্যাংক এসএমই গ্রাহক সমাবেশ ও ওপেন ক্রেডিট ডিসবার্সমেন্ট প্রোগ্রামের আয়োজন করেছে। অনুষ্ঠানে গ্রাহকদের মধ্যে ২০ কোটি ৫০ লাখ টাকার অনুমোদিত ঋণের সম্মতিপত্র বিতরণ করা হয়।
এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এম. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো. জাকির আনাম ও মো. হাবিবুর রহমান, ইভিপি এবং হেড অব সাস্টেইনেবল ও উইমেনস ব্যাংকিং নিঘাত মমতাজ, এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, এসভিপি ও ঢাকা আউটস্কার্ট অঞ্চলের প্রধান মো. জসিম উদ্দিন, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ এবং সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপকবৃন্দসহ এসএমই উদ্যোক্তা ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম বলেন, ‘দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অন্তর্ভুক্তি মূলক উন্নয়নে সিএমএসএমই খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খাতের বিকাশে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন রিফাইন্যান্স, প্রিফাইন্যান্স ও ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু করেছে, যা উদ্যোক্তাদের অর্থায়ন সহজ করেছে। এনসিসি ব্যাংকও ধারাবাহিকভাবে সিএমএসএমই অর্থায়ন সম্প্রসারণে সফলতা অর্জন করছে এবং ভবিষ্যতেও এ খাতে আরও বেশি বিনিয়োগের মাধ্যমে দেশের উদ্যোক্তাদের পাশে থাকবে।’
উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান বলেন, ‘বর্তমানে এনসিসি ব্যাংকের মোট ঋণ পোর্টফোলিওর প্রায় ২৪ শতাংশ সিএমএসএমই খাতে বিনিয়োগ করা হয়েছে এবং অদূর ভবিষ্যতে এই হার ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্যে ব্যাংক কাজ করছে। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন রিফাইন্যান্স ও প্রিফাইন্যান্স স্কিম, উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি, নারী উদ্যোক্তা উন্নয়ন, এসএমই ফাউন্ডেশন, পিকেএসএফ এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে ব্যাংক সারা দেশে উদ্যোক্তা দের জন্য অর্থায়ন ও সক্ষমতা উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করছে।’
সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এম. খোরশেদ আলম বলেন, “টেকসই অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা বিকাশে সিএমএসএমই খাতের গুরুত্ব অপরিসীম। এনসিসি ব্যাংক সবসময় উদ্যোক্তাদের প্রয়োজনভিত্তিক আর্থিক ও ডিজিটাল সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইতিমধ্যে এসএমই গ্রাহকদের জন্য ‘এনসিসি কমার্শিয়াল বিল্ডিং লোন’, ‘এনসিসি কমার্শিয়াল ভেহিক্যাল লোন’, ‘এনসিসি সাপ্লাই চেইন ফাইন্যান্স’ এবং ‘এনসিসি এসএমই বিজনেস অ্যাকাউন্ট’সহ নতুন চারটি বিশেষায়িত পণ্য চালু করা হয়েছে। পাশাপাশি ‘এনসিসি অলওয়েজ’ অ্যাপ, এসএমই ভিসা মাল্টি কারেন্সি ডেবিট কার্ড, কিউআর কোড ও চ্যাটবট সেবা চালুর মাধ্যমে এসএমই ব্যাংকিংকে আরও আধুনিক ও সহজলভ্য করা হচ্ছে।
ভবিষ্যতেও গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী নতুন কাস্টমাইজড পণ্য ও সেবা চালু করা হবে বলেও জানান তিনি। এ সময় ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এম. খোরশেদ আলম গ্রাহকদের ঋণ অনুমোদনের প্রক্রিয়া আরও সহজতর ও দ্রুতকরণের ব্যবস্থা গ্রহণ করার জন্য ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

সিমের ওপর কর তুলে দেওয়ার ফলে মূলত মোবাইল অপারেটরদের লাভ বাড়বে। তবে সাধারণ গ্রাহকেরা সরাসরি কোনো আর্থিক সুবিধা পাবেন না। এটি প্রয়োজনীয় পণ্য ও সেবার দাম কমিয়ে ভোক্তাদের স্বস্তি দেওয়ার সরকারের বৃহত্তর নীতির সঙ্গে কিছুটা অসামঞ্জস্যপূর্ণ...
২ ঘণ্টা আগে
দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ জানান, এ লক্ষ্যে তিন সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করে বাংলাদেশ ব্যাংকের কাছে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি ও তথ্য চেয়েছে সংস্থাটি।
৪ ঘণ্টা আগে
ভারত-যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি ১৫ জুলাই থেকে কার্যকর হওয়ার প্রেক্ষাপটে যুক্তরাজ্যের পোশাক ক্রেতারা তিরুপ্পুর থেকে ক্রয় বাড়ানোর উদ্যোগ নিচ্ছেন। বাংলাদেশ থেকে সংগ্রহ করা কিছু ক্রেতাও ভারতের দিকে ঝুঁকছেন বলে দাবি করেছে ভারতীয় রপ্তানি খাত।
১০ ঘণ্টা আগে
দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আরও দ্রুত ও সহজে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ ও রূপালী ব্যাংক পিএলসির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর দিলকুশায় রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
২১ ঘণ্টা আগে