জ্বালানি তেলের দাম নতুন করে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গতকাল বৃহস্পতিবার জ্বালানি তেলের দাম চলতি বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, দাম আরও বাড়তে পারে। সৌদি আরব ও রাশিয়া স্বেচ্ছায় জ্বালানি তেলের উৎপাদন কমানোর ঘোষণার দেওয়ার পর এই প্রথম দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাল।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট জ্বালানির দাম প্রতি ব্যারেলে বেড়ে দাঁড়িয়েছে ৯৪ দশমিক ৩৫ ডলার। ২০২২ সালের নভেম্বরের পর ব্রেন্ট জ্বালানির দাম এই নতুন রেকর্ড করল। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম বেড়ে প্রতি ব্যারেলে দাঁড়িয়েছে ৯০ দশমিক ৮০ ডলার। ১০ মাস আগে এর দাম ছিল প্রতি ব্যারেল ৮৯ দশমিক ০৯ ডলার।
যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান ব্যাংক অব আমেরিকার বিশ্লেষকেরা বলছেন, রাশিয়া ও সৌদি আরব তাদের অবস্থান বিদ্যমান রাখলে চলতি বছরের শেষ নাগাদ ব্রেন্টের দাম প্রতি ব্যারেলে ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে।
চলতি মাসের শুরুর দিকে সৌদি আরব ও রাশিয়া তাদের জ্বালানি তেল উৎপাদন কম রাখার সিদ্ধান্তের মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয়। দেশ দুটি মিলে আগের তুলনায় প্রতিদিন অন্তত ১৩ লাখ ব্যারেল কম জ্বালানি উৎপাদন করছে। এই সিদ্ধান্ত কার্যকর থাকবে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। এর আগে চলতি বছরের এপ্রিলে জ্বালানি তেল উৎপাদক দেশগুলোর জোট ওপেক প্লাসও উৎপাদন হ্রাস করার সিদ্ধান্ত নেয়।
জ্বালানি উৎপাদক দেশগুলোর সংগঠন ওপেক এর আগে পূর্বাভাস দিয়েছিল ২০২৩ ও ২০২৪ সালে জ্বালানি তেলের চাহিদা বাড়বে। সংগঠনটির অনুমান ছিল, ২০২৪ সালে প্রতিদিন তেলের চাহিদা বাড়বে ২২ লাখ ৫০ হাজার ব্যারেল। ২০২৩ সালে আগের বছরের তুলনায় এই প্রবৃদ্ধি ছিল প্রতিদিন ২৪ লাখ ৪০ ব্যারেল। এ বিষয়ে আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ) জানিয়েছে, ২০২৩ সালের শেষ পর্যন্ত ওপেক প্লাস যদি জ্বালানি উৎপাদন কম রাখে, তবে তা চলতি বছরের শেষ প্রান্তিকে চাহিদার বিপরীতে ঘাটতি তৈরি করবে। সংস্থাটি বলছে, আগামী বছরও চাহিদা বাড়বে।
বিশ্লেষকেরা বলছেন, চীন ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোতেও জ্বালানির চাহিদা বাড়বে। তবে জ্বালানির মূল্যবৃদ্ধি রাশিয়া ও সৌদি আরবের মতো দেশগুলোকে সুবিধা দিলেও উন্নয়নশীল উদীয়মান অর্থনীতির দেশগুলোর ওপর তা নেতিবাচক প্রভাব ফেলবে। এমনকি এর ফলে এসব দেশে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে।

বাংলাদেশের অ্যাভিয়েশন ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এটিজেএফবি অ্যাভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড-২০২৬ পেয়েছেন ১০ জন নারী। অ্যাভিয়েশন ও পর্যটন খাতে সাংবাদিকদের সংগঠন অ্যাভিয়েশন ও টুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের তৃতীয় আসরের আয়োজন করে
২৬ মিনিট আগে
খামারিদের জন্য সহজ শর্তে ঋণ ও প্রণোদনার দাবি জানিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। এ ছাড়া বাজারে অস্থিরতা, মুরগির বাচ্চা ও খাদ্যের মূল্যবৃদ্ধি এবং করপোরেট সিন্ডিকেটের অভিযোগ তুলে সরকারের কাছে প্রান্তিক খামারিদের জন্য কৃষক কার্ড প্রদানসহ আরও...
১ ঘণ্টা আগে
দেশের পুঁজিবাজার কিছুটা ঘুরে দাঁড়ানোর আভাস মিলেছে। বিদায়ী সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনই ঊর্ধ্বমুখী ছিল বাজার। এতে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ফলে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন প্রায় ৯ হাজার কোটি টাকা বেড়েছে।
১ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে বাজারে আতঙ্ক তৈরি হলে ৬ মার্চ দেশে জ্বালানি তেল বিক্রিতে রেশনিং ব্যবস্থা চালু করা হয়। সে সময় মোটরসাইকেলে ২ লিটার, এসইউভি ও মাইক্রোবাসে ২০ থেকে ২৫, পিকআপ বা লোকাল বাসে ৭০ থেকে ৮০ এবং দূরপাল্লার বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানে ২০০ থেকে ২২০ লিটার তেল...
১ ঘণ্টা আগে