
দক্ষিণ আমেরিকার বাজারে বাংলাদেশের হোম ডেকোর ও লাইফস্টাইল পণ্যের রপ্তানি বাড়াতে ব্রাজিলে ‘হোম শো ব্রাজিল ২০২৬’ মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতায় এবং ব্রাজিলের ব্রাসিলিয়ায় বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় সাও পাওলোর ডিস্ট্রিটো আনহেমবি প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার এ মেলা শুরু হয়েছে। মেলা চলবে আগামীকাল ১৩ আগস্ট পর্যন্ত।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ আমেরিকার অন্যতম বৃহৎ এই মেলায় বাংলাদেশের চারটি প্রতিষ্ঠান পাঁচটি বুথে অংশগ্রহণ করছে। প্রতিষ্ঠানগুলো হলো—জিহান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ, মাদার ট্যানারি, রেইনবো জুট ও ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস।
এ ছাড়া একটি পৃথক বুথে ইপিবি ও বাংলাদেশ দূতাবাস বাংলাদেশের রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্যের ব্রশিওর, লিফলেট ও প্রকাশনা প্রদর্শন করছে। পাশাপাশি বাংলাদেশের রপ্তানি খাতের প্রসার ও প্রচার নিয়ে বিভিন্ন তথ্যচিত্রও প্রদর্শন করা হচ্ছে।

মেলায় অংশ নেওয়া বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো পাটজাত পণ্য, ব্যাগ, চামড়াজাত পণ্য, প্রাকৃতিক তন্তুর ঝুড়ি, হোম ডেকর, বাঁশজাত পণ্য, টেরাকোটা ও মাটির তৈরি সামগ্রী এবং নকশিকাঁথাসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করছে।
গতকাল সকালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করা হয়। এ সময় ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা, ব্রাজিলের বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা, মেলার আয়োজক এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর থেকেই বাংলাদেশের বিভিন্ন স্টলে ক্রেতাদের উপস্থিতি বাড়তে থাকে। এ সময় বেশ কয়েকটি ব্যবসায়ী থেকে ব্যবসায়ী (বিটুবি) বৈঠক অনুষ্ঠিত হয়। আগ্রহী ক্রেতারা বাংলাদেশের স্টল ঘুরে বিভিন্ন পণ্যের গুণগত মান সম্পর্কে খোঁজ নেন এবং পণ্যগুলোর প্রশংসা করেন। একই সঙ্গে তাঁরা বাংলাদেশি পণ্য কেনার আগ্রহও প্রকাশ করেন।
মেলার সাইডলাইন আয়োজন হিসেবে আজ ১২ আগস্ট বাংলাদেশের ‘হোম ও লাইফস্টাইল পণ্য উৎপাদন ও রপ্তানি’ বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এতে ব্রাজিলের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিদেশি ক্রেতারা অংশ নেবেন।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ‘হোম শো ব্রাজিল ২০২৬’-এ অংশগ্রহণের ফলে লাতিন আমেরিকার বাজারে বাংলাদেশের হোম ডেকোর ও লাইফস্টাইল পণ্যের পরিচিতি বাড়ানোর পাশাপাশি নতুন ক্রেতা ও ব্যবসায়িক অংশীদার তৈরির সুযোগ সৃষ্টি হবে। এর মাধ্যমে এ অঞ্চলে বাংলাদেশের পণ্যের বাজার সম্প্রসারণ এবং রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে।

পর্যটন খাতকে শুধু প্রচারনির্ভর না রেখে পুরো ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর ও স্মার্ট করার আহ্বান জানিয়েছেন পর্যটনসংশ্লিষ্টরা। তাঁদের মতে, পর্যটকের ভ্রমণ অভিজ্ঞতা সহজ ও নিরাপদ করতে বিমানবন্দর থেকে পরিবহন, হোটেল, ভিসা, বুকিং, পেমেন্ট, ট্যুর গাইড ও পর্যটন তথ্য—সব সেবাকে একটি সমন্বিত ডিজিটাল কাঠামোর আওতায়
২ ঘণ্টা আগে
আগামী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল আয়োজন করেছে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’। মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে হাসপাতাল প্রাঙ্গণে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই ক্যাম্প চলবে।
৪ ঘণ্টা আগে
‘এমপাওয়ারিং ফার্মাসিস্টস ফর হেলদিয়ার ফিউচারস’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আইইউবির স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথের অধীন ফার্মেসি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে...
৪ ঘণ্টা আগে
ফ্রেশ গ্র্যাজুয়েটদের অনস্পট চাকরির নিশ্চয়তা, শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কর্মজীবনের প্রস্তুতি এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ক্যারিয়ার এক্সপো ২০২৬’
৫ ঘণ্টা আগে