
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেড চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা গেছে, উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় সালমান এফ রহমানের মালিকানাধীন কোম্পানিটি দুই প্রান্তিকেই লোকসানের সম্মুখীন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) বেক্সিমকোর শেয়ারপ্রতি ২ টাকা ৫৮ পয়সা লোকসান হয়েছে, গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ৮২ পয়সা আয় হয়েছিল। এ ছাড়া হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে অর্থাৎ ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) শেয়ারপ্রতি ৩ টাকা ৭৮ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে শূন্য দশমিক ৩ পয়সা আয় হয়েছিল।
কোম্পানিটি জানিয়েছে, ব্যাংকঋণের সুবিধা না পাওয়ায় এ সময় কোম্পানিটির কার্যক্রম প্রায় বন্ধের উপক্রম হয়েছে। ২০২৪ সালের আগস্ট থেকে কোনো ব্যাংক কোম্পানিটির এলসি বা ঋণপত্র খোলেনি। পোশাক কারখানায় উৎপাদন না হওয়ায় সুতা ও কাপড় কম দামে বিক্রি করতে হয়েছে। এ বাস্তবতায় ক্ষতির সম্মুখীন হয়েছে বেক্সিমকো।
কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। গত ৩১ ডিসেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৮২ টাকা ৫৭ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৯৩ টাকা ৯৮ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য কমেছে ১১ টাকা ৪১ পয়সা।
বেক্সিমকো বাংলাদেশের অন্যতম বৃহৎ ঋণখেলাপি প্রতিষ্ঠান। গত মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির চেয়ে বড় কেলেঙ্কারি করেছে বেক্সিমকো গ্রুপ। টেক্সটাইল ও অ্যাপারেলস-সংশ্লিষ্ট (বস্ত্র ও পোশাক) কোম্পানিগুলোর মাধ্যমেই গ্রুপটি ঋণ নিয়েছে ২৮ হাজার ৫৪৪ কোটি টাকা।

কোনো কোনো শ্রমিক দৈনিক ১৬৭ টাকা ৪৬ পয়সা মজুরি পান। অথচ পান্থপথে একটি রেস্টুরেন্টে একবেলা শুধু ভর্তা দিয়ে খেতে গেলেও ১৭১ টাকা লাগে। একজন শ্রমিক সারা দিন কাজ করলে ৩২০০ ক্যালরি কমে যায়। পরের দিন কাজ করতে তার আবার এই ক্যালরি প্রয়োজন।
৩ ঘণ্টা আগে
হয়রানি ছাড়াই নির্ধারিত মূল্যে কৃষকেরা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) বীজ পাবেন বলে জানিয়েছেন বিএডিসি চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম। আজ বুধবার (২৬ আগস্ট) বিএডিসি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ দিন আগে
জাপানি ভাষা শিক্ষা এবং দক্ষ শ্রমিক জাপানে পাঠানো নিয়ে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সঙ্গে জাপান বাংলা রিক্রুট এজেন্সির সমঝোতা স্মারক চুক্তি হয়েছে। গত সোমবার দুপুরে দিনাজপুরের উপশহরের এলাকায় হাসপাতালের কনফারেন্স হলে এ চুক্তি হয়।
১ দিন আগে
আমদানিতে বড় ধরনের ছাড় দিয়েছে সরকার। এখন থেকে ঋণপত্র বা এলসি খোলার পাশাপাশি ক্রয়-বিক্রয় চুক্তির ভিত্তিতে কোনো মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানি করা যাবে। একই সঙ্গে সম্পূর্ণ তৈরি অবস্থায় সর্বোচ্চ ৩৭৫ সিসির মোটরসাইকেল আমদানির সুযোগ দেওয়া হয়েছে। তবে নিষিদ্ধ পণ্যের তালিকায় নতুন করে ঢুকেছে প্রাণিজ উৎসের...
২ দিন আগে