Ajker Patrika

সোনার দাম বাড়ল ৩২৪৩ টাকা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১০ মার্চ ২০২৬, ১১: ৪৪
সোনার দাম বাড়ল ৩২৪৩ টাকা

দেশের বাজারে বেড়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬৮ হাজার ১৯০ টাকা।

আজ মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে নতুন মূল্য কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৫৬ হাজার ৫৭৯ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ১৯ হাজার ৪৪৬ এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৭৯ হাজার ১৬০ টাকা।

অন্যদিকে রুপার দামও বেড়েছে। আজকের মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভরি ৬ হাজার ৫৩১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ২৩৯ এবং ১৮ ক্যারেটের রুপার ৫ হাজার ৩৬৫ টাকা। সনাতন পদ্ধতির রুপার ভরি ৪ হাজার ২৪ টাকা।

এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয় মূল্য কার্যকর থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত