বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নভেম্বর মাসের জন্য ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়েছে। আজ রোববার (২ নভেম্বর) বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ মূল্যহ্রাসের ঘোষণা দেন।
১২ কেজি এলপিজি সিলিন্ডার এখন থেকে ১ হাজার ২১৫ টাকায় বিক্রি হবে। গত মাসে (অক্টোবর) এর দাম ছিল ১ হাজার ২৪১ টাকা। নতুন দর আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।
বিইআরসি চেয়ারম্যান বলেন, চলতি মাসের জন্য সৌদি আরবভিত্তিক আরামকো নির্ধারিত আন্তর্জাতিক মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজি ভর্তি ১৩টি বিভিন্ন আকারের সিলিন্ডারের দাম কমানো হয়েছে।
বিইআরসি সূত্রমতে, বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নিম্নরূপ
৫.৫ কেজি ৫৫৭, ১২.৫ কেজি ১ হাজার ২২৬, ১৫ কেজি ১ হাজার ৫১৯, ১৬ কেজি ১ হাজার ৬২০, ১৮ কেজি ১ হাজার ৮২২, ২০ কেজি ২ হাজার ২৫, ২২ কেজি ২ হাজার ২২৭, ২৫ কেজি ২ হাজার ৫৩১, ৩০ কেজি ৩ হাজার ৩৭, ৩৩ কেজি ৩ হাজার ৩৪১, ৩৫ কেজি ৩ হাজার ৫৪৩ এবং ৪৫ কেজি ৪ হাজার ৫৫৬ টাকা।
বিইআরসি জানিয়েছে, বেসরকারি খাতে খুচরা পর্যায়ে প্রতি লিটার অটো গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৫৫.৫৮ টাকা।

দেশে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারের বিস্তার দ্রুত বাড়লেও প্রযুক্তিগত অন্তর্ভুক্তি এখনো অসম ও অসম্পূর্ণ রয়ে গেছে। ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও দক্ষতা, নিরাপত্তা সচেতনতা এবং সমান সুযোগ নিশ্চিত হয়নি—এমন চিত্রই উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘আইসিটি ব্যবহারের সুযোগ ও প্রয়োগ পরিমাপ’...
২ ঘণ্টা আগে
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৫ এপ্রিল) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ।
৩ ঘণ্টা আগে
২০২৫ সালে দেশের ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স খাতের সুপারব্যান্ড ওয়ালটনের পণ্য বিক্রয়, মুনাফা ও ব্যবসায়িক সাফল্য অর্জনে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা, বিক্রয় ব্যবস্থাপক ও প্রতিনিধি এবং কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে গত বছর পণ্য বিক্রয় ও ব্যবসা সম্প্রসারণে
৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বিশ্বজুড়ে খাদ্যনিরাপত্তাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দরমিত গিল। ১৫ এপ্রিল এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই সংঘাতের অর্থনৈতিক প্রভাব দ্রুত ছড়িয়ে পড়লে আরও কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়তে পারে।
৬ ঘণ্টা আগে