
বৈধ উপায়ে উপার্জনকারীদের সর্বোচ্চ ৩০ শতাংশ আয়করের বিপরীতে ১৫ শতাংশ কর দিয়ে অবৈধ অর্থ বা কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। এই সুযোগকে অসাংবিধানিক বলে সমালোচনার ঝড় উঠেছে। এই সুযোগের পেছনে যুক্তি দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
তিনি বলেছেন, ‘কালোটাকা যারা তৈরি করেন, তাঁরা অর্থনীতিতে ব্যবহার করার জন্য এটা তৈরি করেন না। কালোটাকা দেশের বাইরে চলে যায়। কালোটাকাটা ভোগ-বিলাসের জন্য তৈরি করা হয়। এই অপ্রদর্শিত আয় দেশে রাখার জন্য বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে।’
তিনি বলেন, এ ছাড়া জমি ক্রয়-বিক্রয় করার সময় কিছু টাকা কালো হয়ে যাচ্ছে। এ কারণে যারা রিটার্নে যেসব সম্পদ দেখাতে পারেননি, সেই সম্পদ দেখানোর জন্য এ সুযোগ দেওয়া হয়েছে। যা অনেক দেশেও দেওয়া হয়ে থাকে।
আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয় আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ব্যবসায়ী মহলের পক্ষ থেকে একটা দাবি এসেছিল, সাধারণ মানুষের পক্ষ থেকে একটা দাবি এসেছিল, অডিটজনিত কারণে কিছু ব্যবসায়ী তাঁদের বৈধ সম্পদ দেখাতে পারছেন না, সে কারণে আমরা এই কালোটাকা সাদা করার সুযোগটা দিয়েছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম; শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন; পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম; গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী; প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান; কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ; শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল; বাণিজ্যমন্ত্রী আহসানুল ইসলাম টিটু; অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান; মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন; বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন অর্থসচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার।

দেশের বাজারে টানা দ্বিতীয়বারের মতো সোনার দাম বাড়ানো হয়েছে। এবার ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গয়নার দাম ভ্যাটসহ হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশে কয়েক মাসের উচ্চ মূল্যস্ফীতির পর সামগ্রিক মূল্যচাপ কমার প্রবণতা অব্যাহত রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, টানা তৃতীয় মাসের মতো কমে গত আগস্টে সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ২৬ শতাংশে নেমে এসেছে, যা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন।
১ দিন আগে
সংকটগ্রস্ত পাঁচটি শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক একীভূত হয়ে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এখন এটি একটি ব্যাংক। তাদের ব্যবস্থাপনা একই, বোর্ডও এক। কিন্তু এই ব্যাংককে একই পদে একই কাজ করেও কেউ বেতন পাচ্ছেন বেশি, কেউ কম। এ নিয়ে ব্যাংকটির কর্মীদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ ও হতাশা।
২ দিন আগে
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ফেমিনিন হাইজিন ব্র্যান্ড ফ্রেশ অনন্যা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমএমই) বিভাগের যৌথ উদ্যোগে মেনস্ট্রুয়াল হাইজিন ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়েছে...
২ দিন আগে