তারল্যসংকট, মূলধন ঘাটতি, দুর্বল সম্পদ ব্যবস্থাপনা ও ঋণমান হ্রাস ব্যাংক খাতের সংকটকে বেগবান করেছে। এর প্রভাব দেশের পুরো অর্থনীতিতে পড়েছে। এই সংকট উত্তরণে ব্যাংকিং খাতে সংস্কারের চাহিদা দেখা দিয়েছে। এটা বিলম্ব হওয়ায় প্রতিদিন দেশের অর্থনীতি ক্ষতিকর হয়ে পড়ছে। সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক একীভূতের রোডম্যাপ তৈরি করেছে। ইতিমধ্যে পদ্মা ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত করা হয়েছে। এমন একীভূতের ঘটনায় ভালো ব্যাংকগুলো উদ্বিগ্ন ও বিভ্রান্তিতে পড়েছে।
গতকাল শনিবার ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ (এফবিএস) আয়োজিত ‘বিপর্যস্ত ব্যাংকিং খাতে ব্যাংক একীভূতকরণের প্রভাব’ শীর্ষক বিশেষ ওয়েবিনারে এসব মতামত তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি বলেন, ‘খেলাপি ঋণটাই তো সবচেয়ে চিন্তার বিষয়। আসলে প্রকৃত খেলাপি ঋণ কত? প্রকৃত খেলাপি ঋণের তথ্য হিসাবে উল্লেখ নেই। এটা যতটুকু রিপোর্ট করা হয়েছে, এটার চেয়ে বেশি হবে। এটাই শঙ্কার বড় একটা কারণ।’
প্রকৃত দুর্বল ব্যাংকের মালিকানা কার—এমন প্রশ্ন তুলে ফাহমিদা খাতুন বলেন, প্রভাবশালীদের দুর্বল ব্যাংক এটার তালিকা থেকে বাদ পড়তে পারে। ব্যাংক মার্জিনের ক্ষেত্রে তারল্যসংকট, প্রযুক্তি, আর্থিক ঝুঁকি, সম্পদ ব্যবস্থাপনা, মানবসম্পদ—এসব বিষয় খুব গুরুত্বপূর্ণ। কারণ, এই বিষয়গুলো দুটো ব্যাংকের এক রকম হয় না।
উন্নয়ন ও অর্থনীতি গবেষক অধ্যাপক জিয়া হাসান বলেন, একীভূতকরণের যে সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংক নিয়েছে, সেটা ভালো। তবে দুর্বল ব্যাংকে ভালো ব্যাংক একীভূত হলে, ভালোর অবস্থাও খারাপ হতে পারে। অপরদিকে ব্যাংকের খেলাপি কমানো ও সুশাসন ফেরাতে একটি পলিসি হয়েছে। কিন্তু ব্যাংকের প্রধান সংকট লুটপাট ও খেলাপিতে রাজনীতির প্রভাব নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেয়নি কেন্দ্রীয় ব্যাংক। এমনকি খেলাপি ঋণ লুকানোর কৌশল নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সম্পাদিত সমঝোতা স্মারক ‘শেষ’ হয়ে গেছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই ঘোষণার পর পরই বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক ধাক্কায় ৬ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে...
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক বাজারে ক্রুড ওয়েল বা অপরিশোধিত তেলের দাম আজ বুধবার প্রায় ৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার পর ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞার সাময়িক ছাড় (ওয়েভার) প্রত্যাহারের সিদ্ধান্ত বাজারে নতুন করে সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি করেছে।
৮ ঘণ্টা আগে
দেশে শিল্পায়নের প্রসার, উৎপাদন খাতের সম্প্রসারণ এবং সেবা খাতের দ্রুত বিকাশের পরও গ্রামীণ অর্থনীতির প্রধান ভিত্তি এখনো কৃষি। খাদ্য উৎপাদনের পাশাপাশি কর্মসংস্থান, গ্রামীণ মানুষের আয় এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় অংশই কৃষিকে ঘিরে আবর্তিত হচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রকাশ
১৫ ঘণ্টা আগে
দীর্ঘদিন প্রায় থমকে থাকা বেসরকারি খাতের ঋণের চাকা আবার ধীরে ধীরে ঘুরতে শুরু করেছে। টানা কয়েক মাসের নিম্নমুখী প্রবণতা পেরিয়ে শিল্প, বাণিজ্য ও সেবা খাতের উদ্যোক্তাদের মধ্যে ব্যাংকঋণ নেওয়ার আগ্রহ বাড়ছে।
১৫ ঘণ্টা আগে