নতুন অর্থবছরের জন্য প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এর মধ্যে অন্তত ৩০ মন্ত্রণালয় ও বিভাগের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে তিন হাজার কোটি টাকার কম। অর্থ বরাদ্দের ক্ষেত্রে সবচেয়ে নিচে আছে রাষ্ট্রপতির কার্যালয়। এর জন্য প্রস্তাব করা হয়েছে ৩৩ কোটি টাকা। আর ১০০ কোটি টাকার নিচে বরাদ্দ চাওয়া হয়েছে এমন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে আছে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ (৪৫ কোটি টাকা) এবং সশস্ত্র বাহিনী বিভাগ (৪৬ কোটি টাকা)।
৫০০ কোটি টাকার কম বরাদ্দ চাওয়া হয়েছে, এমন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে আছে—জাতীয় সংসদ ৩৪৭ কোটি টাকা, মন্ত্রিপরিষদ বিভাগ ১২২ কোটি টাকা, সুপ্রিম কোর্ট ২৪৮ কোটি টাকা, সরকারি কর্ম কমিশন ১৬৬ কোটি টাকা, মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় ২৯০ কোটি টাকা, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ ১৯৫ কোটি টাকা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ৪৬৩ কোটি টাকা, দুর্নীতি দমন কমিশন ১৯১ কোটি টাকা।
এক হাজার কোটি টাকার কম বরাদ্দ চাওয়া হয়েছে, এমন মন্ত্রণালয় ও বিভাগ হলো—পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ ৬৬২ কোটি টাকা, বাণিজ্য মন্ত্রণালয় ৯৩২ কোটি টাকা, সংস্কৃতি মন্ত্রণালয় ৭৭৯ কোটি টাকা, বস্ত্র ও পাট মন্ত্রণালয় ৫৭৪ কোটি টাকা।
দুই হাজার কোটি টাকার কম বরাদ্দ চাওয়া হয়েছে, এমন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে আছে—নির্বাচন কমিশন সচিবালয় ১ হাজার ২৩০ কোটি টাকা, পররাষ্ট্র মন্ত্রণালয় ১ হাজার ৭২৬ কোটি টাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১ হাজার ১০৮ কোটি টাকা, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ ১ হাজার ৩৪৬ কোটি টাকা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ১ হাজার ২১৭ কোটি টাকা, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ ১ হাজার ৮৭ কোটি টাকা, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ১ হাজার ৪০০ কোটি টাকা।
তিন হাজার কোটি টাকার কম বরাদ্দ প্রস্তাব করা হয়েছে, এমন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে আছে—আইন ও বিচার বিভাগ ২ হাজার ২২ কোটি টাকা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ২ হাজার ৮৭২ কোটি টাকা, ধর্মবিষয়ক মন্ত্রণালয় ২ হাজার ৬০২ কোটি টাকা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ২ হাজার ২১২ কোটি টাকা, শিল্প মন্ত্রণালয় ২ হাজার ৫১০ কোটি টাকা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ২ হাজার ১৩০ কোটি টাকা, ভূমি মন্ত্রণালয় ২ হাজার ৫০৫ কোটি টাকা, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ২ হাজার ৪২০ কোটি টাকা।
এর মধ্যে কিছু খাতে বিদায়ী অর্থবছরের তুলনায় বরাদ্দ কমছে।

দেশের বাজারে টানা দ্বিতীয়বারের মতো সোনার দাম বাড়ানো হয়েছে। এবার ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গয়নার দাম ভ্যাটসহ হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশে কয়েক মাসের উচ্চ মূল্যস্ফীতির পর সামগ্রিক মূল্যচাপ কমার প্রবণতা অব্যাহত রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, টানা তৃতীয় মাসের মতো কমে গত আগস্টে সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ২৬ শতাংশে নেমে এসেছে, যা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন।
১ দিন আগে
সংকটগ্রস্ত পাঁচটি শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক একীভূত হয়ে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এখন এটি একটি ব্যাংক। তাদের ব্যবস্থাপনা একই, বোর্ডও এক। কিন্তু এই ব্যাংককে একই পদে একই কাজ করেও কেউ বেতন পাচ্ছেন বেশি, কেউ কম। এ নিয়ে ব্যাংকটির কর্মীদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ ও হতাশা।
২ দিন আগে
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ফেমিনিন হাইজিন ব্র্যান্ড ফ্রেশ অনন্যা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমএমই) বিভাগের যৌথ উদ্যোগে মেনস্ট্রুয়াল হাইজিন ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়েছে...
২ দিন আগে